রাজনীতি

গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল

গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯জন আটক
সম্পাদকের পছন্দ

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯জন আটক

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়ি...

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্রী ও তার পরিবার।আহত ছাত্...

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়।

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই
সম্পাদকের পছন্দ

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

ছবি: ভিডিও থেকে নেওয়াআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার ...

ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্রী ও তার পরিবার। আহত ছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্কুলছাত্রী ও তার মায়ের সঙ্গে কথা হয়।

তখন তাঁরা এসব কথা জানান ও অভিযোগ করেন। .গতকাল সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।

এদিকে গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন স্কুলছাত্রীর বাবা। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে তার খালার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটি হাত ও পিঠে ব্যান্ডেজ করা।

মেয়েটির মা জানান, একটু আগে চিকিৎসক এসে দেখে গেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারাও খোঁজ নিতে এসেছিলেন। মেয়েটির বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে পারছে না।

হয়তো সেখানে সমস্যা দেখা দিয়েছে। .স্কুলছাত্রী জানায়, গত ফেব্রুয়ারিতে সে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানে অভিযুক্ত কিশোরও ভর্তি হয়েছিল।

কয়েক দিন যেতেই ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি সে তার মাকে জানায়। একপর্যায়ে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ছেলেটির পরিবারকে জানান।

এরপর কোচিং সেন্টার থেকে ওই ছেলেকে বের করে দেওয়া হয়। এর পর থেকে ছেলেটির সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ছাত্রীর ভাষ্যমতে, ছেলেটিকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়ায় হয়তো সে খুব ক্ষুব্ধ ছিল।

সেই ক্ষোভ থেকে তার ওপর আক্রমণ চালানো হয়েছে। কোচিং থেকে বের করে দেওয়ার পর থেকে ছুরিকাঘাত করার আগপর্যন্ত ছেলেটিকে কোথাও দেখেনি বা কোনো উত্ত্যক্ত করেনি। গতকাল সে বাসার সামনে দাঁড়িয়ে ব্যাগের ভেতর থেকে চাবি বের করার সময় ছেলেটি পেছন থেকে চুল ধরে আঘাত করতে থাকে।

এরপর তার আর কিছু মনে নেই। .স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলায় আজ বিকেলে অভিযুক্ত কিশোরকে আদালতে নেয় পুলিশ। সেখানে মামলার শুনানি শেষে বিচারক কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার পর থেকে ছেলেটির পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। তাদের বাড়িতে তালা লাগানো; কাউকে পাওয়া যায়নি। তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, ছাত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। ছাত্রীর পরিবারের বাধার কারণে তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

ছয় মাস আগে মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভ থেকেই সে ছুরিকাঘাত করেছে। .কলবেল চেপে বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত.ভুক্তভোগীর দোষ খোঁজা হচ্ছে, যা খুবই অন্যায়।

এখানে যে ছুরিকাঘাত করেছে, তার অপরাধকে স্বাভাবিক করা হচ্ছে, এটা ঠিক নয়। প্রত্যেক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ.পরীক্ষা দিতে পারেনি স্কুলছাত্রীআজ মঙ্গলবার স্কুলে নির্বাচনী পরীক্ষার শেষ বিষয়ের পরীক্ষা ছিল ওই স্কুলছাত্রীর।

এদিন তার রসায়ন পরীক্ষা ছিল। ছাত্রীটি জানায়, হাসপাতালে ভর্তি থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে বিদ্যালয় থেকে শিক্ষকেরা খোঁজ নিয়েছেন।

পরে তার পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল থেকে জানানো হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিশিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ। আজ বিকেলে সংগঠনের সদস্যরা কুষ্টিয়া মডেল থানার সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান।

একই সঙ্গে তাঁরা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানোর দাবিও তোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, ভুক্তভোগীর দোষ খোঁজা হচ্ছে, যা খুবই অন্যায়। তা না হলে এ রকম অপরাধ আরও ঘটতে থাকবে।

.কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার।

Hundreds evacuated from Russian-occupied Oleshky during rare Ukraine ceasefire
সম্পাদকের পছন্দ

Hundreds evacuated from Russian-occupied Oleshky during rare Ukraine ceasefire

Hundreds of people are also understood to have stayed in the front-line town, despite the dangers. —...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV