গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

প্রকাশিত : ১১:২৬, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশিত : ১১:২৬, ১২ নভেম্বর ২০২৬। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন ২০ জনের বেশি। হতাহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালটির দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি গাজা থেকে জানান, হামলার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্স দল। তাদের তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরেই ছয়জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নাসের মেডিকেল কমপ্লেক্স গাজার অন্যতম বৃহৎ হাসপাতাল।
খান ইউনিসে এখনো চালু থাকা একমাত্র হাসপাতাল এটি। দক্ষিণ গাজার প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য হাসপাতালটির ওপর নির্ভরশীল। হামলায় নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁদের মধ্যে এমন রোগীও ছিলেন, যাঁদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা এসব রোগী হাসপাতালেই ঘুমিয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়।
এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এমনকি হাসপাতাল খালি করার নির্দেশনাও ছিল না। প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ নিয়ে সাতবার হামলার ঘটনা ঘটল।
এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক।
তিনি গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও প্রথম দলের গোলরক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। মঙ্গলবার (১০ নভেম্বর) সাবরা এলাকার আল-মাগরাবি সড়কে এই হামলার ঘটনা ঘটে।
পিএফএ জানিয়েছে, আবদেল-মালেকের মৃত্যুতে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। নিহত হওয়ার মাত্র পাঁচ দিন আগেও তিনি ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত গাজা ও উত্তর গাজা অঞ্চলের ফাইনালে তাঁর দল গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়।
নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এদিকে, এর কয়েক দিন আগে ১৫ বছর বয়সী আরেক ফিলিস্তিনি ফুটবলার মোহাম্মদ নিদাল বারবাখ খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় গুলিতে নিহত হন বলে জানিয়েছে পিএফএ। ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে ধারাবাহিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে দেশটির খেলাধুলা মারাত্মক সংকটের মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
করোনা মোকাবেলায় ধনীদের উপর বাড়তি কর আরোপ আর্জেন্টিনার। অভিষেক অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন বাইডেন। ব্রিজ থেকে ছিটকে পড়ল পিকনিক বাস, নিহত ১৬।
যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড: একদিনেই আক্রান্ত সোয়া ২ লাখ। পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট, অতঃপর...। কোভ্যাক্সিন নেওয়ার পর করোনায় আক্রান্ত ভারতের মন্ত্রী।
গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬। টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডের মুখে সড়ক ছাড়ল শ্রমিক।
কারাগারে বন্দির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও নেইল কাটার উদ্ধার। রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা, সেই ওসিকে চট্টগ্রামে বদলি। টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতাকে বহিষ্কার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।
মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।
গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।
বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।
সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।
সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।
অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।
পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার।
‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।
নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।