খেলাধুলাব্রেকিং

যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন

যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন

এক প্যাকেট বরফের দাম দোকানে মাত্র ১ পাউন্ড। চাইলে বাড়ির ফ্রিজেই বানিয়ে নেওয়া যায়। অথচ যুক্তরাজ্যে এটিই এ বছর অনলাইনে সবচেয়ে বেশি সরবরাহ করা পণ্য! কারণটা কী?.তীব্র গরমে স্বস্তি পেতে এত বেশি মানুষ বরফ অর্ডার করেছেন যে পিৎজা, বার্গার কিংবা রেস্তোরাঁর জনপ্রিয় খাবারকেও পেছনে...

এক প্যাকেট বরফের দাম দোকানে মাত্র ১ পাউন্ড। চাইলে বাড়ির ফ্রিজেই বানিয়ে নেওয়া যায়। অথচ যুক্তরাজ্যে এটিই এ বছর অনলাইনে সবচেয়ে বেশি সরবরাহ করা পণ্য।

.তীব্র গরমে স্বস্তি পেতে এত বেশি মানুষ বরফ অর্ডার করেছেন যে পিৎজা, বার্গার কিংবা রেস্তোরাঁর জনপ্রিয় খাবারকেও পেছনে ফেলেছে দুই কেজির এক প্যাকেট বরফ। তবে মজার বিষয় হলো, বাড়িতে বসে সেই বরফ পেতে গ্রাহকদের খরচ করতে হয়েছে দোকানের দামের প্রায় আট গুণ। .যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ।

জুন থেকে আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২৫ সালে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পুরো গ্রীষ্মে পাঁচটি তাপপ্রবাহ বয়ে যায় দেশটির ওপর দিয়ে।

১৩ আগস্ট গ্লস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। .এমন গরমে ঠান্ডা পানীয় ও খাবারের চাহিদা বাড়বে, সেটাই স্বাভাবিক। তবে সেই চাহিদার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারুর বার্ষিক তালিকায়।

প্রতিষ্ঠানটির ‘ডেলিভারু ১০০’ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অর্ডার পাওয়া পণ্য ছিল সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের প্রিমিয়াম ২ কেজি বরফের প্যাকেট। কোনো মুদিপণ্য এবারই প্রথম তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। .দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ।

.যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের দোকানে বরফের প্যাকেটটি কিনতে পাওয়া যায় মাত্র ১ পাউন্ডে। কিন্তু একই পণ্য ডেলিভারুর মাধ্যমে অর্ডার করলে খরচ অনেক বেড়ে যায়। অ্যাপে পণ্যটির দাম ১ দশমিক ২০ পাউন্ড।

এর সঙ্গে যুক্ত হয় ৩ পাউন্ড ছোট অর্ডারের চার্জ, ৬০ পেনি ব্যাগের দাম, ৯৯ পেনি সার্ভিস চার্জ এবং ২ দশমিক ২৯ পাউন্ড ডেলিভারি ফি। সব মিলিয়ে এক প্যাকেট বরফের জন্য খরচ দাঁড়ায় ৮ দশমিক শূন্য ৮ পাউন্ড। অর্থাৎ দোকান থেকে কেনার তুলনায় প্রায় আট গুণ টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের।

অথচ বাড়িতে ফ্রিজ থাকলেই খুব সহজে বরফ তৈরি করা সম্ভব। তারপরও মানুষ বাড়তি টাকা দিয়ে বরফ কিনছেন। এ ক্ষেত্রে প্রয়োজনের পাশাপাশি সুবিধা ও সময় বাঁচানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।

.ডেলিভারুর সেরা ১০ অর্ডারের তালিকায় বরফের পর দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট সাসেক্সের হরশামের মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজার ডিয়াভোলা পিৎজা। তৃতীয় স্থানে ম্যানচেস্টারের ডিশুম রেস্তোরাঁর চিলি ব্রকলি সালাদ। .২০২৬ সালের সেরা ১০ অর্ডার হলো—১. প্রিমিয়াম ২ কেজি বরফ, আইসল্যান্ড, লন্ডন২. ডিয়াভোলা পিৎজা, মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজা, হরশাম৩. চিলি ব্রকলি সালাদ, ডিশুম, ম্যানচেস্টার৪. ম্যাঙ্গো সরবেট, মরিসনস, গ্লাসগো৫. হাউস চিজবার্গার, সুপারনোভা, লন্ডন৬. ক্ল্যারিটিন অ্যালার্জির ওষুধ, বুটস ফার্মেসি, লন্ডন৭. কেসাডিয়া, লা চোজা, ব্রাইটন৮. চার্ড কর্ন, নান্দোস, লন্ডন৯. চিকেন ইয়েরোস, মিথোস, লিডস১০. প্রন অ্যান্ড পর্ক স্পাইসি ওয়ানটন, ডিন তাই ফাং, লন্ডনতালিকাটি শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়।

সেরা ৩০টি পণ্যের মধ্যে আছে লন্ডনের অ্যাকসেসরাইজের ৪০ ডেনিয়ার স্টকিংস এবং বুটসের আইল্যাশ কার্লারও। অর্থাৎ খাবারের পাশাপাশি পোশাক, প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যও এখন ডেলিভারি অ্যাপের মাধ্যমে ঘরে পৌঁছে যাচ্ছে। .মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন.অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস যে সবার মধ্যে সমান নয়, তা উঠে এসেছে টেলিগ্রাফের ‘গ্রেট ব্রিটিশ ক্লাস সার্ভে’তে।

পাবলিক ফার্স্টের করা জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবেচনায় যুক্তরাজ্যের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ৭ শতাংশ মানুষকে ‘এলিট’ শ্রেণি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শ্রেণির মানুষ মাসে গড়ে সাতবার খাবার অর্ডার করেন। অন্যদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূচকে সবচেয়ে নিচের ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে মাসে অর্ডারের সংখ্যা মাত্র এক থেকে দুইবার।

জরিপে আরও দেখা গেছে, সুবিধাপ্রাপ্ত শ্রেণির ২৪ শতাংশ মানুষ সপ্তাহে কয়েকবার খাবার অর্ডার করেন। আর ৯ শতাংশের ক্ষেত্রে এটি প্রতিদিন বা প্রায় প্রতিদিনের অভ্যাস। .এমনকি কখনো কখনো গ্রাহকেরা কেবল এক কাপ কফি কিংবা একটি স্মুদি অর্ডার করেন।

ডেলিভারুর চালকেরা টেলিগ্রাফকে জানিয়েছেন, বিশেষ করে সোম ও শুক্রবার বাড়ি থেকে কাজ করা মানুষের কাছ থেকে এ ধরনের অর্ডার বেশি আসে। ডেলিভারুর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জেফ ওয়েমিসের মতে, প্রতিষ্ঠানটি এখন আর কেবল রেস্তোরাঁর খাবার সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই। মুদিপণ্য থেকে শুরু করে ওষুধ ও পোশাক—সবই পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ডেলিভারু ১০০’ তালিকা এবার ১০ বছরে পা দিয়েছে। এ তালিকার এবারের শীর্ষ পণ্যটি তাই অনলাইন কেনাকাটার বদলে যাওয়া অভ্যাসেরও ইঙ্গিত দেয়। আগে যেখানে খাবার অর্ডার করাই ছিল মূল উদ্দেশ্য, এখন প্রয়োজনের ছোটখাটো জিনিসের জন্যও মানুষ নির্ভর করছেন ডেলিভারি সেবার ওপর।

আর সেই অভ্যাসের সবচেয়ে মজার উদাহরণ হয়ে উঠেছে মাত্র দুই কেজি বরফের এক প্যাকেট। সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেলিভারু ও মেট অফিস.পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়.সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV