শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য

পুরান ঢাকা যেন ইতিহাসের এক প্রাচীন পুঁথি, যার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে আছে অতীত থেকে উঠে আসা নানা রঙিন গল্প। শাঁখারী বাজারে শ্যামাপূজার আয়োজনও সেই গল্পেরই অংশ। পূজাকে ঘিরে এদিন পুরো এলাকা সেজে ওঠে বর্ণিল সাজে। আলোকসজ্জা, বাহারি মণ্ডপ আর মানুষের প্রাণচাঞ্চল্যে ছড়িয়ে পড়ে উৎ...
পুরান ঢাকা যেন ইতিহাসের এক প্রাচীন পুঁথি, যার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে আছে অতীত থেকে উঠে আসা নানা রঙিন গল্প। শাঁখারী বাজারে শ্যামাপূজার আয়োজনও সেই গল্পেরই অংশ। পূজাকে ঘিরে এদিন পুরো এলাকা সেজে ওঠে বর্ণিল সাজে।
আলোকসজ্জা, বাহারি মণ্ডপ আর মানুষের প্রাণচাঞ্চল্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে নানা বয়সী মানুষ ভিড় করেন এখানে। কেউ আসেন পূজার আয়োজন দেখতে, কেউ ঘুরতে, আবার কেউ উৎসবের আনন্দ ভাগ করে নিতে।
এবারের আয়োজনে মণ্ডপসজ্জায় ছিল বৈচিত্র্যের ছাপ। প্রথাগত সাজের পাশাপাশি দেখা গেছে ভিন্নধর্মী ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ। চারদিকে আলোর খেলা, রঙের বাহার আর সনাতন ঐতিহ্যের নানা উপকরণে সাজানো মণ্ডপগুলো তৈরি করেছে বাড়তি আকর্ষণ।
উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে খাবারের দোকানগুলোতেও। মিষ্টির দোকানে ছিল উপচে পড়া ভিড়। লাড্ডু, বাতাসা, নকুলদানা, কচুরি, লুচি আর অমৃত্তির স্বাদ নিতে ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা।
উৎসবের সাজে সজ্জিত পুরো এলাকা ঘুরে অনেকেই ভিড় জমিয়েছেন নিরামিষ খাবারের দোকানগুলোতে। শাঁখারী বাজারের সরু গলি, পুরোনো বাড়ির অনন্য স্থাপত্য আর বর্ণিল আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ আবহ। পূজার আনুষ্ঠানিকতার বাইরেও এই আয়োজন যেন উদযাপন করছে বাঙালির চিরচেনা অসাম্প্রদায়িক সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্য।
ধর্ম যার যার, উৎসব সবার। শাঁখারী বাজারের শ্যামাপূজায় সেই চিরন্তন কথাটিই যেন রং, আলো আর মানুষের মিলনমেলায় নতুন করে ধরা দেয়। চলুন, ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের সেই বর্ণিল মুহূর্তগুলো।
যাপনশাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্যশেয়ার করুনফলো করুনপুরান ঢাকা যেন ইতিহাসের এক প্রাচীন পুঁথি, যার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে আছে অতীত থেকে উঠে আসা নানা রঙিন গল্প।
শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।