খেলাধুলা

খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ

খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
অস্ট্রেলিয়া তদন্ত ‘’
সম্পাদকের পছন্দ

অস্ট্রেলিয়া তদন্ত ‘’

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoAustralia's David Warner, Cameron Bancroft...

বাংলাদেশের উন্নয়নে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। ভবিষ্যতে এই শিল্পের গুরুত্ব আরও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, ১ ট্রিলিয়ন ডলারের উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি গড়ে তোলাে পোশাক খাত কি একাই ভার বহন করতে পারবে? তৈরি পোশাকের পাশাপাশি আর কোন খাতগুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে?...

বাংলাদেশের উন্নয়নে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। ভবিষ্যতে এই শিল্পের গুরুত্ব আরও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, ১ ট্রিলিয়ন ডলারের উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি গড়ে তোলাে পোশাক খাত কি একাই ভার বহন করতে পারবে।

প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
সম্পাদকের পছন্দ

প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মা...

তৈরি পোশাকের পাশাপাশি আর কোন খাতগুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে। আর পোশাকশিল্প যখন এখনো শক্ত অবস্থানে রয়েছে, তখন কি আমরা সেই আয় ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেব। .তৈরি পোশাকশিল্পের প্রভাব১৯৭০-এর দশকের শেষ দিকে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়।

তারপর খুব দ্রুতই এ খাতের বিকাশ ঘটে। ১৯৯০–৯১ অর্থবছরেই দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেক আসতে শুরু করে তৈরি পোশাক থেকে। ১৯৯৭–৯৮ অর্থবছর থেকে প্রতিবছর মোট রপ্তানিতে এ খাত ৭৩ থেকে ৮৪ শতাংশের মধ্যে রয়েছে।

১৯৯৭–৯৮ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩৮০ কোটি ডলার। ২০১৮–১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪১০ কোটি ডলারে এবং ২০২১–২২ অর্থবছরে সর্বোচ্চ ৪ হাজার ২৬০ কোটি ডলারে পৌঁছায়। .সামনে আরও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে শুল্কমুক্ত রপ্তানির কিছু সুবিধা হারাতে পারে। .এই শিল্পে বর্তমানে সরাসরি কাজ করছেন প্রায় ৪০ লাখ মানুষ। বিশেষ করে গ্রামের লাখ লাখ নারীর জন্য আনুষ্ঠানিক খাতে কাজের সুযোগ তৈরি করেছে পোশাকশিল্প।

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডব্লিউ আর্থার লুইস কৃষি থেকে বাড়তি শ্রমশক্তিকে আধুনিক শিল্পে নিয়ে আসার যে ধারণা দিয়েছিলেন, বাংলাদেশের পোশাকশিল্প অনেকটা সেই ভূমিকাই পালন করেছে। কৃষিতে তুলনামূলক কম উৎপাদনশীল কাজে যুক্ত মানুষকে শিল্পের কাজে নিয়ে আসা দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সাফল্য।  .একটি খাতে অতিরিক্ত নির্ভরতাতবে এই সাফল্যের পরিসংখ্যানেই এখন সতর্ক হওয়ার কারণ রয়েছে।

গত অর্থবছরে পোশাক রপ্তানি ২০২১–২২ অর্থবছরের সর্বোচ্চ আয়ের তুলনায় প্রায় ৯ শতাংশ কম ছিল। আগের অর্থবছরের তুলনায় কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। রপ্তানির পণ্যের ধরনও সীমিত।

প্যান্ট, টি-শার্ট, সোয়েটার ও শার্ট—এই চার ধরনের পণ্য থেকেই আসে মোট পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশ আয়। শুধু প্যান্ট ও টি-শার্টের অংশই ৫৪ শতাংশ। রপ্তানি বাজারের ক্ষেত্রেও আমরা অল্প কয়েকটি দেশের ওপর নির্ভরশীল।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় যায় বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৮৪ শতাংশ; শুধু ইউরোপীয় ইউনিয়নেই যায় ৪৯ শতাংশ। অন্য দিকে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার জার্মানিতে পোশাক রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৪০ কোটি ডলারে নেমেছে। .জিএসপি প্লাস সুবিধা বা মুক্ত বাণিজ্যচুক্তি না থাকলে তৈরি পোশাকের ওপর গড় শুল্ক প্রায় ১২ শতাংশে পৌঁছাতে পারে।

এদিকে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি সম্পন্ন করেছে। .গত কয়েক দশকে ভিয়েতনাম কৃষিপণ্য ও সাধারণ শিল্পপণ্য রপ্তানি থেকে ধীরে ধীরে ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি রপ্তানির দিকে এগিয়েছে। থাইল্যান্ডও বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য ও যন্ত্রাংশের সরবরাহব্যবস্থা গড়ে তুলে রপ্তানিতে বৈচিত্র্য এনেছে।

ভারত প্রকৌশলপণ্য, পেট্রোলিয়ামজাত পণ্য, ইলেকট্রনিকস, ওষুধসহ বিভিন্ন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার আছে। পোশাকশিল্পের পাশাপাশি অন্য খাতগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে নিয়মিত বিনিয়োগ, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে আরও ভালো যোগাযোগ গড়ে তুলতে হবে।

সামনে আরও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। জিএসপি প্লাস সুবিধা বা মুক্ত বাণিজ্যচুক্তি না থাকলে তৈরি পোশাকের ওপর গড় শুল্ক প্রায় ১২ শতাংশে পৌঁছাতে পারে। .আরও রপ্তানি খাতের অনুপস্থিতিপোশাকের বাইরে অন্য খাতগুলোর রপ্তানি আয় দীর্ঘদিন ধরে তেমন বাড়ছে না।

মোট রপ্তানি থেকে পোশাক বাদ দিলে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে অন্য সব খাত মিলিয়ে রপ্তানি আয় ছিল প্রায় ৯৩০ কোটি ডলার। ২০২১–২২ অর্থবছরে ছিল প্রায় ৯৫০ কোটি ডলার। অর্থাৎ চার বছর পরও আয় প্রায় একই জায়গায় রয়ে গেছে।

রপ্তানিতে বৈচিত্র্য আনার কথা বহু বছর ধরে বলা হচ্ছে, কিন্তু সে অনুযায়ী নতুন খাতের বিকাশ ঘটেনি। .এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। আমাদের ব্যবসা ও রপ্তানিসংক্রান্ত নীতিসহায়তা মূলত পোশাকশিল্পকে ঘিরেই গড়ে উঠেছে।

শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা, নগদ প্রণোদনা এবং নীতিনির্ধারকদের বিশেষ মনোযোগ বেশি পেয়েছে সফল এই শিল্প। অন্য খাতগুলোকে হয় একই ব্যবস্থার মধ্যে নিজেদের জায়গা করে নিতে হয়েছে, নয়তো অনেক ক্ষেত্রে সহায়তা ছাড়াই চলতে হয়েছে। বিনিয়োগকারীদের কাছেও পোশাকশিল্প ছিল তুলনামূলক নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র।

একটি খাতে ভালো লাভের সুযোগ থাকলে অন্য খাতে বিনিয়োগের আগ্রহ সহজে তৈরি হয় না। এর সঙ্গে রয়েছে বিদ্যুৎ, পণ্য পরিবহন ও বন্দরের সেবায় অনিশ্চয়তা। পোশাকশিল্প এসব সমস্যা কোনোভাবে সামাল দিতে পারলেও নতুন অনেক খাতের পক্ষে তা কঠিন।

.সম্ভাবনাময় পাঁচটি খাতবাংলাদেশের আরও অন্তত পাঁচটি খাত বড় হওয়ার সুযোগ রয়েছে। এগুলো হলো চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা; ওষুধশিল্প; হালকা প্রকৌশল; তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে কাজ করার মতো কিছু ভিত্তি ইতিমধ্যে তৈরি হয়েছে।

পরিকল্পনা করে এগোতে পারলে তৈরি পোশাকের পাশাপাশি এসব খাত থেকেও রপ্তানি আয় বাড়বে, নতুন বিনিয়োগ আসবে এবং আরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। .বাংলাদেশের আরও অন্তত পাঁচটি খাত বড় হওয়ার সুযোগ রয়েছে। এগুলো হলো চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা; ওষুধশিল্প; হালকা প্রকৌশল; তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ.চামড়া ও জুতা, হালকা প্রকৌশল এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ—এই তিন খাতে শিল্পের পরিসর বাড়ানোর বড় সুযোগ রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে চামড়া, চামড়াজাত পণ্য ও সব ধরনের জুতা মিলিয়ে রপ্তানি আয় হয়েছে ১৭৬ কোটি ডলার। অথচ জুতার বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশ এখনো খুবই কম। এই বাজারে আরও ভালো অবস্থান তৈরি করতে হলে পরিবেশ রক্ষার নিয়ম মেনে চলতে হবে, পণ্যের মান উন্নত করতে হবে এবং উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে হবে।

 .হালকা প্রকৌশলেও বহু ছোট প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানকে বড় করতে উন্নত প্রযুক্তি, পণ্যের মান পরীক্ষার ব্যবস্থা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বড় সম্ভাবনা রয়েছে।

এ জন্য পণ্য সংরক্ষণ ও পরিবহনের সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পণ্যের উৎস ও উৎপাদনের তথ্য সংরক্ষণ এবং ভালোভাবে মোড়কজাত করার ব্যবস্থা গড়ে তুলতে হবে। ২০২৪–২৫ অর্থবছরে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২ কোটি ৪৬ লাখ ডলার, যা ৫০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। এ খাতে আরও এগোতে হলে বিদেশি প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও সেবা তৈরি, একই সফটওয়্যার বারবার বিক্রি করার মতো নিজস্ব পণ্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিতে হবে।

সব খাতেই প্রয়োজন দক্ষ জনবল, ব্যবসা পরিচালনার ভালো সক্ষমতা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং প্রতিটি শিল্পের সমস্যা বুঝে প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবেই এসব খাতের বর্তমান সম্ভাবনাকে বড় রপ্তানি ব্যবসায় পরিণত করা সম্ভব হবে। .রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবেপ্রথমেই বাণিজ্য কূটনীতিতে জোর দিতে হবে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সময়সীমা পেছাক বা না পেছাক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যসুবিধা নিয়ে এখনই আলোচনা করা জরুরি। একই সঙ্গে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) চূড়ান্ত করা ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সব খাতের জন্য ব্যবসার পরিবেশ ভালো করতে হবে।

নিয়মিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, আধুনিক আইন ও বিধিবিধান প্রণয়ন করে নিয়ন্ত্রণব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে হবে। পণ্য পরিবহন ও বন্দরসেবার মান বাড়াতে হবে। বন্দরে পণ্য পড়ে থাকার সময়, কাস্টমসের ছাড়পত্র পেতে প্রয়োজনীয় সময় এবং দেশের ভেতরে পণ্য পরিবহনের খরচ—এসব কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে।

উৎপাদনকেন্দ্রের সঙ্গে বন্দর ও সীমান্তের যোগাযোগও উন্নত করা দরকার। .ঢালাও প্রণোদনার বদলে কাজের ফল দেখে সহায়তা দিতে হবে। নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনার সময় নতুন সহায়তা পাওয়ার সুযোগ সব খাতের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এই সহায়তা রপ্তানিতে অর্জনের সঙ্গে যুক্ত করতে হবে এবং সময়ের সঙ্গে ধীরে ধীরে কমাতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানুষ তৈরি করতে হবে। চামড়া, ওষুধ, প্রকৌশল ও সফটওয়্যার খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ চালু করতে হবে, যাতে তরুণেরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারেন।

অগ্রাধিকার খাত নির্দিষ্ট করে প্রতিটি খাতের জন্য নির্দিষ্ট সময়ের খাতভিত্তিক পরিকল্পনা করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তারা মিলে ঠিক করবেন, কোন পণ্য নিয়ে কোন বাজারে এগোনো হবে, কোথায় বাধা রয়েছে এবং সেই বাধা দূর করতে কী ধরনের নীতি পরিবর্তন, জনবল, অবকাঠামো ও বিনিয়োগ প্রয়োজন। শুধু পরিকল্পনা করলেই হবে না; কোন প্রতিষ্ঠান কী কাজ করবে, কত টাকা লাগবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে—সবই স্পষ্ট করতে হবে।

* এম মাসরুর রিয়াজ: পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান।

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সম্পাদকের পছন্দ

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পকারখানা ধ্...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV