শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১০:২০ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে ফোন করে গাড়িতে আগুন লাগার বিষয়টি জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

তবে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার পর খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো চক্রটি তাদের সহায়তা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। দুর্বৃত্তরা গভীর রাতে বাসটিতে আগুন দিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি। তবে কারা বা কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে বিষাক্ত সিসা ঢুকছে ভাত–খিচুড়িতে, মান দেখবে কে

ভাত রান্নার হাঁড়ি কিংবা খিচুড়ির পাতিলটি হয়তো নতুন কেনা। প্রতিদিনের মতো সেই পাত্রেই রান্না হচ্ছে পরিবারের খাবার। কিন্তু অজান্তেই সে...

জাতীয়

সে ভিডিও দেয়নি, আমিও দিতে পারিনি: তানজিন তিশা

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ—দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্...

জাতীয়

সন্তানকে ভালো এবং মন্দ উভয় দিকের সঙ্গেই পরিচয় করিয়ে দেওয়া উচিত

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার...

জাতীয়

মিরাজও বিলিয়ে দিলেন উইকেট, বিপদে বাংলাদেশ

ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটছেন তাওহিদ হৃদয়। তাকে সঙ্গে দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনিও টিকলেন না উইকেটে বেশিক্ষণ। বিলি...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV