ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

১০ ইসরায়েল
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoIsraeli military vehicles in Hebron, which...
সারা দেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সারা দেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। অথচ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এসব কর্মকাণ্ড দমনে ব্যর্থ হচ্ছে।
ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে নেসলে কর্মকর্তার মৃত্যু, তদন্তের দাবি
ফেনী শহরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে বেসরকারি প্রতিষ্ঠান নেসলের এক কর্মকর...
ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় কার্যকর না করা এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাচ্ছে।
সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এ কারণে বিএনপি সরকার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না। গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। কিন্তু বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।
তিনি অভিযোগ করেন, জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে সরকার। দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা সরকারকে কঠোর হাতে দমন করতে হবে।
অন্যথায় এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ চলতে না পারে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে।
একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯জন আটক
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়ি...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।