খেলাধুলা

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা
‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা
‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
২৪টিভি লাইভ: বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যমে নতুন যুগের সূচনার অপেক্ষায়
সম্পাদকের পছন্দ

২৪টিভি লাইভ: বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যমে নতুন যুগের সূচনার অপেক্ষায়

কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রযুক্তি, দ্রুত সংবাদ পরিবেশনা এবং নতুন প্রজন্মের ডিজিটাল সাংবাদিকতার স...

‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। তবে নেতৃত্ব পাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই তাঁর। দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।শ্রীলঙ্ক...

‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব। ’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। তবে নেতৃত্ব পাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই তাঁর।

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা
সম্পাদকের পছন্দ

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

৯ নভেম্বর শুরু হয়ে গেছে ফুটবলের আন্তর্জাতিক উইন্ডো। তবে বড় দলগুলো মাঠে নামছে ১২ নভেম্বর থেকে। সেপ্টে...

দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। .অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন।

বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো।

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। ’.বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে।

দীর্ঘ সময় জামাল ভূঁইয়া নেতৃত্ব দিলেও তাঁর অনুপস্থিতিতে কখনো তপু বর্মণ, কখনো সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয়েছে তপুকে।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তপু চোটের কারণে খেলতে না পারায় অধিনায়কত্ব করেন জামাল। .গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন.এমন পরিস্থিতিতে হামজার মতো অভিজ্ঞ ও তারকা ফুটবলারকে কেন অধিনায়ক করা হচ্ছে না, তা নিয়েও আলোচনা আছে। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য থাকলেও জাতীয় দলে এখনো তাঁর ম্যাচের সংখ্যা কম।

তবে অধিনায়কত্বের দায়িত্ব পেলে যে পিছিয়ে থাকবেন না, সেটি স্পষ্ট করে দিয়েছেন হামজা। অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও আপাতত তাঁর সব মনোযোগ সাফের শিরোপায়। ২০০৩ সালের পর আর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জিততে পারেনি বাংলাদেশ।

২৩ বছরের সেই অপেক্ষা এবার ঘোচাতে চান হামজা। নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতারও সুযোগ দেখছেন তিনি, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারব।

’শুধু শিরোপা জয়ের স্বপ্নই নয়, টুর্নামেন্টে নিজেদের ফেবারিটও মনে করেন হামজা। তাঁর আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। অন্তত আমি তা-ই মনে করতে চাই।

’সাফে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। ম্যাচটি জিতলে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

.বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো।

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা
সম্পাদকের পছন্দ

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘো...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV