খেলাধুলাব্রেকিং

এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না

এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না
এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না
এম এন লারমার সংগ্রাম শিক্ষা দেয়, অধিকার সহজে পাওয়া যায় না ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
সম্পাদকের পছন্দ

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ ‘কার্যকরভাবে’ প্রায় শেষ—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প...

মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু স্থানীয় বা আঞ্চলিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তাঁর জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয়, অধিকার কখনো সহজে পাওয়া যায় না। পার্ব...

মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু স্থানীয় বা আঞ্চলিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তাঁর জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয়, অধিকার কখনো সহজে পাওয়া যায় না।

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির
সম্পাদকের পছন্দ

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

সারা দেশে গত ২৪ ঘন্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স...

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কথাগুলো এক আলোচনা সভায় বলেন বক্তারা। আজ মঙ্গলবার বিকেল চারটায় ‘এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। .অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতা–কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে প্রথমে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশিষ্ট মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তাঁর জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয়, অধিকার কখনো সহজে পাওয়া যায় না; অধিকার আদায়ে সংগ্রাম করতে হয়। .সংবিধান সংস্কার প্রসঙ্গে খুশী কবির বলেন, বর্তমানে সংবিধান পরিবর্তন ও সংশোধন নিয়ে আলোচনা হলেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি যথাযথভাবে সামনে আসছে না।

বরং একচেটিয়া চিন্তা ও ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সংবিধানে পরিবর্তন আনতে হলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা ও অভিন্ন পারিবারিক আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও বিবেচনায় নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরিত হলেও এখনো এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারেরও উচিত চুক্তি বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও সমস্যার সমাধানকে গুরুত্বের সঙ্গে আলোচনায় নিয়ে আসা। .আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন।

তিনি বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমাকে এখনো বৃহত্তর সমাজের একটি অংশের কাছে কেবল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর নেতা হিসেবে বিবেচনা করা হয়। অথচ তিনি শুধু স্থানীয় বা আঞ্চলিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। সংবিধান, ধর্মনিরপেক্ষতা, জাতিগত বৈষম্য, নারীর অধিকার, অর্থনৈতিক সমতা ও শিক্ষায় সমতা প্রতিষ্ঠার বিষয়ে তাঁর দূরদর্শী চিন্তা ছিল।

সভাপতির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তা বাস্তবায়িত হয়নি। চুক্তির আওতায় গঠিত আঞ্চলিক পরিষদকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে। বর্তমান সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

.অনুষ্ঠানে বেসরকারি সংগঠন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, সংখ্যাগরিষ্ঠ বাঙালি শাসকগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী জাত্যভিমানী মানসিকতার পরিচয় দিয়ে আসছে, যা একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়। জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খীসা বলেন, এম এন লারমার চিন্তা ও দর্শনের প্রতিটি বাক্যে শ্রমজীবী-মেহনতি মানুষ, নারী এবং সব জাতিসত্তার সমান অধিকার ও সমমর্যাদাভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের গণপরিষদে সংবিধান প্রণয়নকালীন বিতর্কে এম এন লারমা তাঁর দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠে নিজ জাতিসত্তার অধিকার ও মর্যাদার প্রশ্ন তুলে ধরেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজসহ বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিপ্লবী এম এন লারমা ও তাঁর সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তাঁর আট সহযোদ্ধাসহ নিহত হন।

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট
সম্পাদকের পছন্দ

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট

ছবি: ডয়েচে ভ্যালেইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV