রাজনীতি

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
‘ ’ রাশিয়া
সম্পাদকের পছন্দ

‘ ’ রাশিয়া

Latvian farmers protest over ‘blood grain’ trade with রাশিয়া

যুবদল নেতা ইমরান খান সালাম। ছবি: আমার দেশবরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...

যুবদল নেতা ইমরান খান সালাম। ছবি: আমার দেশবরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
সম্পাদকের পছন্দ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দীপকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ...

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস।

এ সময় বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তাঁর ছেলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে জানান।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও তাকে বেধরক মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত ওই চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে দৌড়ে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ মারধর করেন। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এদিকে চিকিৎসকের উপর হামলার ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন।

পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। এ দিকে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা এবং এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসাসেবা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

আ.লীগের নাশকতার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ
সম্পাদকের পছন্দ

আ.লীগের নাশকতার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV