খেলাধুলা

জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল

জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল
জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল
জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
সম্পাদকের পছন্দ

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্য...

ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। জীবনের শুরুর পথটা তাই খুব মসৃণ ছিল না তাঁর। মাথার ওপর বাবার ছায়া নেই, তবে মায়ের স্নেহ ছিল। ছিলেন বোন আর দুলাভাই। তাঁদের হাত ধরেই একটু একটু করে বড় হয়েছেন মাহফিজুল ইসলাম। আর বুকের ভেতর লালন করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নের পথে হাঁটতে ...

ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। জীবনের শুরুর পথটা তাই খুব মসৃণ ছিল না তাঁর। মাথার ওপর বাবার ছায়া নেই, তবে মায়ের স্নেহ ছিল।

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি,
সম্পাদকের পছন্দ

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি,

ShowQuick Read

ছিলেন বোন আর দুলাভাই। তাঁদের হাত ধরেই একটু একটু করে বড় হয়েছেন মাহফিজুল ইসলাম। আর বুকের ভেতর লালন করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন।

সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলেন জাতীয় দলের দরজায়। .দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়েছে এই ডানহাতি ওপেনারের। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত আসা, মাহফিজুলের এই পথচলায় আছে অনেক দিনের পরিশ্রম, অপেক্ষা আর নিজেকে বারবার নতুন করে আবিষ্কারের গল্প।

.বাংলাদেশ ক্রিকেটও একটা পুরোনো সমস্যার সমাধান খুঁজছে তাঁর মধ্যে। টেস্ট ক্রিকেটে একজন ভালো ডানহাতি ওপেনারের অভাব। সেই অভাব পূরণে মাহফিজুলকে তৈরি করার পরিকল্পনা নির্বাচকদের।

প্রধান নির্বাচক হাবিবুল বাশারও সেটিই জানিয়েছেন, ‘আমাদের মনে হয়েছে, একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব জরুরি। আপনারা জানেন, আমরা আগেও এ বিষয়টি নিয়ে কাজ করছিলাম। আসলে আমাদের হাতে তখন প্রস্তুত এমন কেউ ছিল না।

রবিনকেও (মাহফিজুল) আমরা আরও কিছুটা সময় দিতে চেয়েছিলাম, যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। আমার মনে হয়, সে নিজেকে প্রমাণ করেছে। ’.নিজেকে প্রমাণ করার কাজটা অবশ্য এক দিনে করেননি মাহফিজুল।

নারায়ণগঞ্জে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ক্রিকেটের হাতেখড়ি। পরে সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ২০২২ সালে খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।

কিন্তু সেই বিশ্বকাপ তাঁর জন্য খুব সুখকর ছিল না। ৬ ম্যাচে এক ফিফটিতে করেছিলেন মাত্র ১১৬ রান। যুব ক্রিকেটের সীমানা পেরিয়ে পেশাদার ক্রিকেটে এসে শুরু হয় নতুন লড়াই।

কখনো ভালো করেছেন, কখনো হারিয়েছেন ছন্দ। ২০২২ সালেই ঢাকা মেট্রোর হয়ে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে তিন ম্যাচ খেলেও নিজের সামর্থ্যের জানান দিতে পারেননি।

পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কম। .দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল.এরপর ২০২৪ সালে হঠাৎ যেন অন্য এক মাহফিজুলের দেখা মিলল। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান।

চারটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও। কিন্তু ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে কঠিন কাজ। পরের এক বছর আবার নিজেকে খুঁজে ফিরেছেন এই ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেনও। গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচের ১২ ইনিংসে একটি সেঞ্চুরিসহ ৩৪০ রান করেন। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে আলো ছড়ান।

১০ ম্যাচে ৫৫.৩২ গড়ে ৪৯৮ রান। এমন পারফরম্যান্সের পর হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পাওয়া নিয়তিই ছিল। গত আগস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যান।

সেখানে দুটি চার দিনের ম্যাচের চার ইনিংসে একটি ফিফটি করেন। তবে নিজের সামর্থ্যের সবচেয়ে বড় বিজ্ঞাপনটি দিয়েছেন চলতি জাতীয় ক্রিকেট লিগে। .ময়মনসিংহের হয়ে ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান।

দুটি সেঞ্চুরির সঙ্গে একটি ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ধারাবাহিকতা দেখানোর পর আর তাঁকে উপেক্ষা করার সুযোগ ছিল না নির্বাচকদের সামনে। জাতীয় লিগের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সুযোগ পেয়েছিলেন।

যদিও সেখানে মাত্র ৪ রান করে আউট হন। ক্রিকেটের পথটা যে সব সময় মসৃণ হয় না, সেই পুরোনো সত্য আবারও সামনে এসেছিল। তবে মাহফিজুলের জন্য দরজাটা বন্ধ হয়নি।

.সিলেট টেস্টের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। প্রায় প্রতিদিন মধ্যাহ্নভোজের বিরতিতে নেটে আলাদা করে কাজ করেছেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে। বোঝাই যাচ্ছিল, নির্বাচকদের ভাবনায় আছেন এই তরুণ ওপেনার।

বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের একটা নিজস্ব সমস্যা আছে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও তানজিদ হাসান দুজনই বাঁহাতি। এরপর নাজমুল হোসেন ও মুমিনুল হক।

অর্থাৎ টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই বাঁহাতি। প্রতিপক্ষের বোলারদের জন্য এমন ব্যাটিং লাইনআপের বিপক্ষে পরিকল্পনা সাজানো তুলনামূলক সহজ। সেই একঘেয়েমি ভাঙতেই মাহফিজুলের দিকে তাকিয়েছে বাংলাদেশ।

.কিন্তু জাতীয় দলে জায়গা পাওয়াই তো শেষ কথা নয়। সামনে আরও কঠিন পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন।

সেখানকার বাউন্সি উইকেট, গতি আর সুইং। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করার আত্মবিশ্বাস নিয়ে মাহফিজুল কি পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতায় নিজেকে মেলে ধরতে। যে ছেলেটি ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের স্নেহে, বোন আর দুলাভাইয়ের হাত ধরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সামনে এখন নতুন এক দরজা।

এই দরজা পেরোতে পারলে শুধু নিজের স্বপ্নই পূরণ হবে না, বাংলাদেশের ক্রিকেটও হয়তো পেয়ে যাবে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা একজন ডানহাতি ওপেনার। এত দিনের অপেক্ষার পর মাহফিজুলের সামনে এখন শুধু একটাই কাজ, ব্যাট হাতে নিজের গল্পটা জাতীয় দলের জার্সিতেও লিখে যাওয়া। .রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও।

মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার
সম্পাদকের পছন্দ

মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মসজিদের এক ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV