শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১০:১৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ
এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ

ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে অনুমিত জয়েই শুরুটা করল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচে যে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। কেননা বর্তমান...

ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে অনুমিত জয়েই শুরুটা করল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচে যে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

কেননা বর্তমান শ্রীলঙ্কা দলটি প্রবাসী খেলোয়াড় নির্ভর। জার্মানি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলার শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করছে। তাদের খেলোয়াড়দের শারীরিক উচ্চতা, ক্ষিপ্রগতি ও হাই প্রেসিং ফুটবল দক্ষিণ এশিয়ানদের চেয়ে আলাদা করে রাখছে।

পুরো ৯০ মিনিট একই গতিতে খেলার সক্ষমতা রয়েছে তাদের। এছাড়া শ্রীলঙ্কা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার বাংলাদেশের লিগে খেলে থাকেন। তাদের মূল শক্তির জায়গায় আক্রমণভাগ।

ইউরোপ লিগ খেলে আসার লঙ্কান ফরোয়ার্ডরা পাওয়ার ফুটবল খেলছেন। তারা বাংলাদেশের রক্ষণের ভালো পরীক্ষা নিতে পারেন। তাদের মাঝ মাঠও শক্তিশালী।

এছাড়া প্রায় পাঁচ বছরের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম কোনো ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিনের ব্যবধানে শ্রীলঙ্কা দলটি পুরোপুরি বদলে গেছে। সব মিলে বদলে যাওয়া শ্রীলঙ্কা দলটি বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

ফলে জয় পাওয়াটা অতটা সহজ হবে না। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও কোচ থমাস ডুলির দলের আক্রমণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। আক্রমণভাগে ‘নাম্বার নাইন’ এর সংকট দীর্ঘদিনের।

সেখানে খেলার কথা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের। কিন্তু ইনজুরির কারণে তাকে দলে পাওয়া যায়নি। তবে আলোচনায় ছিলেন আরেক প্রবাসী মাহে খান।

কিন্তু ইংল্যান্ড এই প্রবাসীকে চূড়ান্ত দলেই রাখেননি কোচ ডুলি। ফলে ভুটান ম্যাচে আক্রমণভাগে ডিফেন্ডার বিশ্বনাথকে খেলালেন কোচ। স্ট্রাইকারের ভূমিকায় নিজের সর্বোচ্চটা উজাড় করে দিলেও গোল পাননি বিশ্বনাথ।

দীর্ঘদিন পর দলে ফেরা ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম বদলি হিসেবে নেমে গোল করে করেছেন। আক্রমণভাগের মূল খেলোয়াড় রেখে অন্যকে পজিশন বদলে খেলানোয় কোচ ডুলিকে কাঠগড়ায় তুলছেন অনেকে। শ্রীলঙ্কা ম্যাচের আগে ভুটান ম্যাচের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে শ্রীলঙ্কা ম্যাচে দেওয়ান হামজা চৌধুরী ও ওয়াহেদ আলী ফারহান বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তারা যোগ দিলে দলের শক্তি বাড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ছন্দ ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জের হবে, সেটি মাঠের লড়াইয়ে দেখা যাবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

খেলাধুলা

অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা

পর্তুগালকে বিদায় বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঝলমলে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অসংখ্য অর্জন। সেসব আপনা...

খেলাধুলা

টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ শামি। গতকাল ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানান ৩৬ বছর বয়সী ভারতীয় এ পেসার।কলকাতায়...

খেলাধুলা

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়...

খেলাধুলা

অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হলেন মাইক হাসি

অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটার মাইক হাসি। ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপে কোচিং পরামর্শকের...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV