খেলাধুলা

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক
এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক
এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আট শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৪, পাস করেছে ১ জন
সম্পাদকের পছন্দ

আট শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৪, পাস করেছে ১ জন

ছবি: আমার দেশটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে প্রতিষ্ঠিত ছাফদার আলী ক...

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবন বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। আদালতের চূড়ান্ত রায় ও সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ায় মঙ্গলবার সকালে ভবনটির দখল গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় আইনশৃ...

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবন বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। আদালতের চূড়ান্ত রায় ও সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ায় মঙ্গলবার সকালে ভবনটির দখল গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে।

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে
সম্পাদকের পছন্দ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শ...

এদিন মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল হস্তান্তর করা হয়। এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মো. ইছমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, আইন বিভাগের উপমহাব্যবস্থাপক গোলাম কবির, সহকারী মহাব্যবস্থাপক প্রীতিশ কান্তি মল্লিকসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভবনের দখল হস্তান্তরের পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবনের দখল আদালত কর্তৃক ব্যাংকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ জন্য বিজ্ঞ আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে। ব্যাংক সূত্রে জানা যায়, বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য মতিঝিলে নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে ২০১০ সালে একটি চুক্তি করে ব্যাংক।

চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। চুক্তি অনুসারে, ভবনটির নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়নি।

এ পরিস্থিতিতে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ও আদেশ ব্যাংকের অনুকূলে আসে। বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত এক আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের ভিত্তিতেই মঙ্গলবার আদালতের প্রতিনিধিদের মাধ্যমে আইনানুগভাবে ভবনটির দখল বুঝে নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। বেসিক ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভবনটির দখল গ্রহণ ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে ব্যাংকের নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথ সুগম হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বেসিক ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের সব সম্পদের যথাযথ সংরক্ষণ ও জনস্বার্থে সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে কর্তৃপক্ষের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, ঝুঁকিতে ৫০০ রোগী
সম্পাদকের পছন্দ

ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, ঝুঁকিতে ৫০০ রোগী

রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি-ব...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV