খেলাধুলা

৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দে চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দে চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দে চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দে চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
: ৫.২, ৫.২
সম্পাদকের পছন্দ

: ৫.২, ৫.২

ShowQuick Read

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আমার দেশদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রায় ৫১টি জেলা স...

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আমার দেশদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে।

পুঁজিবাজারে আইপিও খরা কাটানোর আভাস
সম্পাদকের পছন্দ

পুঁজিবাজারে আইপিও খরা কাটানোর আভাস

দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বড় ধরনের খরা চলছে। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে দেশ...

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে কঠোর অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এত দিন ধরে সমাজ কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও, এখন খেলাধুলাকেও একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে আনা হয়েছে। খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব ধরনের ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন।

এই দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে রাজনৈতিক এই পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা পতিত স্বৈরাচারী নেত্রী ও তাদের দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন এবং দেশের জনগণ তাদের আর কখনোই মেনে নেবে না। সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সকল অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
সম্পাদকের পছন্দ

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্ত...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV