রাজনীতি

আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা

আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা
আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা
আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন সংস্থাটির আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পুনরায় চাকরিতে যোগ দিয়েছেন। বিধি অ...

দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন সংস্থাটির আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পুনরায় চাকরিতে যোগ দিয়েছেন। বিধি অনুযায়ী জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় ৪ লাখের বেশি ফরম পূরণ, সর্বোচ্চ ইংরেজিতে
সম্পাদকের পছন্দ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় ৪ লাখের বেশি ফরম পূরণ, সর্বোচ্চ ইংরেজিতে

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি বা পুনঃপ...

মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন এই কর্মকর্তা। দুদক সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরে পুনর্বহালের আদেশ জারি করা হয়।

আদেশে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণের পূর্ববর্তী আদেশ প্রত্যাহার করে জ্যেষ্ঠতা ও সব বকেয়া সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের কথা বলা হয়। এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। ওই সময় এই সিদ্ধান্ত দুদকের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং এর প্রতিবাদে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ মানববন্ধনও করেন।

আলোচিত যেসব অনুসন্ধানে পরিচিতি পেয়েছিলেন। দুদকে ২০১৪ সালের ১২ অক্টোবর যোগদানের পর ২০১৬ সালের ডিসেম্বরে চট্টগ্রামে পদায়ন হন শরীফ উদ্দিন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

তার আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে—। *কক্সবাজারের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও জালিয়াতির অনুসন্ধান। *রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ।

*কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও সংযোগে অনিয়মের অনুসন্ধান। *চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে ১৮২ পৃষ্ঠার অনুসন্ধান প্রতিবেদন তৈরি। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা ও ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করা এই কর্মকর্তা দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রভাবশালী মহলের রোষানলে পড়েন এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছিলেন।

পরবর্তীতে ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়, যেখান থেকে পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। চাকরিচ্যুতির আদেশকে চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতাসহ বকেয়া সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করলেও পরবর্তী সময়ে সংস্থাটি তা পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসে। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করে দেওয়ায় হাইকোর্টের রায় বহাল থাকে এবং তার চাকরিতে ফেরার আইনি বাধা কেটে যায়। এরপর গত ২৫ অক্টোবর চাকরিতে পুনর্বহালের জন্য দুদকে আবেদন করেন শরীফ উদ্দিন।

৯ নভেম্বরের কমিশন সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে অনুকূল সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়িত হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আওয়ামী আমলে হারানো চাকরি ফিরে পেলেন সেই দুদক কর্মকর্তা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

২০ ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদকের পছন্দ

২০ ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড Lions 219 for 7 (Rehan 92, J Rew 57) beat ওয়েস্ট ইন্ডিজ A 123 (Gore 37, Harrison 3-26) by ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV