বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাতের সমাধান না হলে এর অর্থনৈতিক ক্ষতি দিনে দিনে আরো বাড়বে। আন্তর্জাতিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাকান ফিদান। তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ অনেক দেশের জন্য প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে। এর প্রভাব শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে। ফিদান বলেন, ‘এই যুদ্ধ এবং এর সমাধান না হওয়ার কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা অনেক দেশের জন্য প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে।

পরিস্থিতি ক্রমেই অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাবের দিকে যাচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। এ জন্য তুরস্কও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বজুড়ে চলমান আর্থিক সংকটের প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব হবে। এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফিদান।

যদিও এ প্রক্রিয়া বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে। তিনি নিশ্চিত করেন, সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা এখনো চলছে। সম্প্রতি এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗