পলাতক জেনারেলদের বিরুদ্ধে হয়নি কোর্ট অব ইনকোয়ারি

জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু অপরাধী কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তাদের বিরুদ্ধে গুম-খুন ও দুর্নীতিসহ ভয়ানক অপকর

জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু অপরাধী কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তাদের বিরুদ্ধে গুম-খুন ও দুর্নীতিসহ ভয়ানক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রভাবশালী সেই সেনা কর্মকর্তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পলাতক এই কর্মকর্তাদের বিষয়ে তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) বা তদন্ত কমিশন গঠনের কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য সশস্ত্র বাহিনীর অন্তত ৪০ কর্মকর্তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাশাপাশি কয়েকজনের ফৌজদারি অপরাধের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সশস্ত্র বাহিনী থেকে সেসব কর্মকর্তা কর্মরত অবস্থায় (সার্ভিং) কর্মস্থলে অনুপস্থিত বা গোপনে দেশত্যাগ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত আদালত বা তদন্ত কমিশন গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে পলাতক এসব কর্মকর্তার বিরুদ্ধে তা কার্যকর করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সামরিক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন আমার দেশকে বলেন, ‘কর্মরত কোনো সেনা কর্মকর্তা কর্মস্থল ত্যাগ, শৃঙ্খলা ভঙ্গ, সামরিক সম্পত্তির ক্ষতি ও গুরুতর অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠনের বিধান রয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলের পরে যারা নির্লজ্জভাবে কর্মস্থল ত্যাগ ও আত্মগোপনে রয়েছেন তাদের বিরুদ্ধেও তদন্ত আদালত গঠন করা যেতে পারে।’ জানা গেছে, জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত কয়েকজন পদস্থ কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেছেন।

পরে তাদের বরখাস্ত অথবা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পলাতক থাকা ওই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমান, মেজর জেনারেল (অব.) কবীর আহাম্মদ, মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও কর্নেল (অব.) মখছুরুল হকসহ অনেকে। হাসিনা আমলের প্রভাবশালী সাবেক ওই সব সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুদক কর্মকর্তারা বলছেন, পতিত সরকারের আমলের সশস্ত্র বাহিনীতে কর্মরত ৪০ প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে।

তাদের অধিকাংশই পলাতক। দুদক তাদের সম্পদ জব্দ করাসহ আইনি পদক্ষেপ নিচ্ছে। সূত্র জানায়, পলাতক ওই প্রভাবশালী জেনারেলরা ভারত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কানাডা ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। হাসিনার আমলে নাগরিকদের গুম, গোপন বন্দিশালা বা আয়নাঘরে বর্বর নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে এসব জেনারেলের বিরুদ্ধে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗