প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ২ লাখ ২৭ হাজার টাকা পর্যন্ত

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। চাকরিটি চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীরা ২৪

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। চাকরিটি চুক্তিভিত্তিক।

আগ্রহী প্রার্থীরা ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মীর মূল কর্মস্থল হবে ঢাকার কান্ট্রি অফিস। তবে কাজের প্রয়োজনে ৫০ শতাংশ সময় কক্সবাজার ও অন্যান্য বিভাগীয় অফিসে ভ্রমণ করতে হবে।পদের নামগ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্টশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাশিক্ষাগত যোগ্যতা: হিউম্যানিটারিয়ান স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি বা সমমানের বিষয়ে উচ্চতর বিশ্ববিদ্যালয় ডিগ্রি (স্নাতকোত্তর) থাকতে হবে।অভিজ্ঞতা ও দক্ষতাএনজিও খাতে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বিজনেস ডেভেলপমেন্ট, গ্র্যান্টস ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এবং মনিটরিং ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়ামূল দায়িত্বনির্বাচিত প্রার্থীকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হয়ে মানসম্মত ও প্রতিযোগিতামূলক ফান্ডিং প্রপোজাল এবং দাতা সংস্থার প্রতিবেদন সমন্বয় করতে হবে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক ও রেজিলিয়েন্স প্রোগ্রামের তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।বেতন ও অন্যান্য সুবিধাসমূহমাসিক বেতন: ১,৮২,০৮৬ থেকে ২,২৭,৬০৭ টাকা।অন্যান্য সুবিধা: বেতন প্যাকেজের মধ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসা–সুবিধা, ছুটি, গ্রুপ বিমা, কর্মীর বার্ষিক মেডিক্যাল চেকআপ এবং ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।আবেদনপ্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের নিয়মাবলি দেখে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৬।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗