Subrata Gupta: ‘দক্ষিণের তুলনায় পিছিয়ে পড়ছে রাজ্য’, কর্মসংস্থানে স্টার্ট-আপে জোর সুব্রত গুপ্তর

কলকাতা: কর্মসংস্থানই রাজ্য় সরকারের (West Bengal Government) অগ্রাধিকার। ৬০ বছর আগে দেশের মধ্যে অগ্রণী ভূমিকা ছিল বাংলার। কিন্তু এখন দক্ষিণের তুলনায় এ রাজ্য পিছিয়ে পড়েছে। এমনটাই দাবি করলেন মুখ্যম

কলকাতা: কর্মসংস্থানই রাজ্য় সরকারের (West Bengal Government) অগ্রাধিকার। ৬০ বছর আগে দেশের মধ্যে অগ্রণী ভূমিকা ছিল বাংলার। কিন্তু এখন দক্ষিণের তুলনায় এ রাজ্য পিছিয়ে পড়েছে। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত (Subrata Gupta)। কর্মসংস্থান বাড়াতে স্টার্ট আপে জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, সার্ভিস সেক্টর, স্টার্টআপে (Start Up) কম জায়গায় বেশি উপার্জন করা সম্ভব।

কেন পিছিয়ে পড়েছে রাজ্য? সুব্রত গুপ্ত জানিয়েছেন, রাজ্য সরকার সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে কর্মসংস্থানকে। ৬০-এর দশকে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করত। কিন্তু, এখন পিছিয়ে পড়েছে রাজ্য। তাঁর কথায়, এখানে জমির সংস্থান কম। সুব্রত গুপ্ত বলেন, “১৯৬৭ সালে সারা দেশের যে জিডিপি তার দশ ভাগের এক ভাগের বেশি পশ্চিমবঙ্গে হত।

কিন্তু আমাদের উন্নতি যেটা হয়েছে, সেটা কিছুটা পিছিয়ে পড়েছে অন্যান্য রাজ্যের থেকে। বিশেষ করে আমাদের দাক্ষিণাত্যের রাজ্যগুলোর তুলনায় আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি।” ২০২৪-২৫-এর হিসেবও দিয়েছেন তিনি। সুব্রত গুপ্ত বলেন, “২০২৪-২৫-এ যদি দেখা যায়, আমাদের রাজ্যের বার্ষিক গড় আয় হল, দেশের গড় আয়ের ৮৪ শতাংশ। অর্থাৎ যেটা ১.২৭ গুণ ছিল, তা কমে হয়েছে ০.৮৪ গুণ। অর্থাৎ আমাদের মোট জিডিপি সেটা আগে ছিল ১০ ভাগের এক ভাগ। এখন হয়ে গিয়েছে ২০ ভাগের এক ভাগের থেকে একটু বেশি।

এটা হল ম্যাক্রো ছবি।” এই পরিস্থিতিতে কী পদক্ষেপ করা হবে? সুব্রত গুপ্ত বলেন, “আমাদের একদিকে ওয়েলথ জেনারেশন কমছে, আবার গড় আয় কমছে। এক্ষেত্রে কী করা উচিত? এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, সার্ভিস সেক্টর, স্টার্ট আপ,যেগুলো নিয়ে আইআইটি খড়গপুর ও অন্যান্য সংস্থা কাজ করছে, এই সেক্টরগুলিতে আমরা অনেক কম জায়গায় অনেক বেশি উপার্জন করতে পারব।”

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗