‘অ্যাভেঞ্জার্স-ডিউন সামলে নেব, তবে ‘কিং’ শাহরুখের সঙ্গে পাঙ্গা নয়!’, বক্স অফিস যুদ্ধ এড়ালেন সলমন
২০২৬ সাল নিঃসন্দেহে বলিউডের জন্য সুসময়। গোড়ায় ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ‘টনিকে’ বক্স অফিস চাঙ্গা হয়েছে। এরপর মূলধনের দশগুন বেশি আয় করে বিগবাজেট সিনেমাগুলির মুখে প্রায় ঝামা ঘঁষে দিয়েছে ‘হনুমান অংশ’। দক্ষিণী ‘টক্সিক’ যদিও খাবি খেতে খেতে হিন্দি বলয়ে মুখ থুবড়ে পড়েছে! তবে নিমকরোলি বাবার মাহাত্ম্য দেখানো আধ্যাত্মিক সিনেমার রেশ ধরেই আবার ‘রামায়ণ’ বিশ্ব সিনেবাজারে বলিউডের মুখ উজ্জ্বল করেছে। এদিকে বছরশেষে হিন্দি সিনেদুনিয়ার খান সাম্রাজ্যের ‘ডাবল ডোজ’-এর অপেক্ষা। ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সলমন খানের ‘মাতৃভূমি’। আর ২৪ ডিসেম্বর আসছে শাহরুখ খানের ‘কিং’। দুই সিনেমা ঘিরেই দর্শক-অনুরাগীদের মারাত্মক প্রত্যাশা।
তবে রিলিজের জন্য ডিসেম্বর মাস বেছে নিলেও শাহরুখের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন না সলমন। কেন? “‘অ্যাভেঞ্জার্স’ বা ‘ডিউন’-এর মতো হলিউড সিনেমাগুলির সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি। যদিও সেগুলো…” মুক্তির আগেই ‘কিং’-এর ক্যাশবাক্সে ৬৬৫ কোটি টাকা। সম্প্রতি হায়দরাবাদের এক অনুষ্ঠানে নিজেই বক্স অফিস সংঘাত নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান। কোনওরকম কুণ্ঠাবোধ না রেখেই সলমন খান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আর আমি শাহরুখ এবং ওর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে কোনওরকম সংঘাত চাই না। কোনওভাবেই না। তবে ‘অ্যাভেঞ্জার্স’ বা ‘ডিউন’-এর মতো হলিউড সিনেমাগুলির সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি।
যদিও সেগুলো এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে, তাতে আমার কোনও সমস্যা নেই। এখন আমি যদি আমার সিনেমার মুক্তির তারিখ বদলাই, তবে শাহরুখের ‘কিং’ তার এক সপ্তাহ পরে মুক্তি পাবে। আর আমি এক্ষেত্রে কোনও সংঘাত চাই না।” শোনা যাচ্ছিল, ২০২৭ সালের গোড়ায় মুক্তি পেতে পারে বহু প্রতীক্ষিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। কিন্তু ছাড়পত্র পেয়েই কেন তড়িঘড়ি রিলিজ করছেন? এপ্রসঙ্গে সলমন জানালেন, “পরের বছর ২৬ জানুয়ারি বনশালির বিগবাজেট ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে। ওই ছবিতে ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট রয়েছেন। তাই আমি ওঁদের সিনেমার সঙ্গে আমার সিনেমা রিলিজকে সংঘাতের মুখে ফেলতে চাইনি। এরপরের সপ্তাহেও একটি ভালো তারিখ রয়েছে, কিন্তু মার্চ মাসে আবার আমার অন্য একটি সিনেমা মুক্তি পাচ্ছে- ‘মনস্টার’। নিজের দুই ছবির মধ্যেও আমি সংঘাত চাইনি।” কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে।
‘মাতৃভূমি’র শুটিংয়ে সলমনের কড়া কসরত। প্রসঙ্গত, সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে গত একবছর ধরে জটিলতা যেন কিছুতেই কাটছিল না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে। এই সিনেমা চাক্ষুষ করার জন্য প্রতীক্ষার প্রহর হয়তো আরও দ্বিগুণ হতে চলেছে বলে, দর্শক-অনুরাগীরাও একপ্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। কারণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এযাবৎকাল নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে শেষমেশ ভাইজানের কপাল খুলেছে। আগামী ৪ ডিসেম্বর সিনেমা রিলিজের দিনক্ষণ ঘোষণা করেছেন সলমন।
মতামত দিন