নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে নিয়ে নতুন আইন? কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নতুন আইন আনার প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে দেশের

নয়াদিল্লি: নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নতুন আইন আনার প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। তবে কোনও আইন প্রণয়নের নির্দেশ আদালত দিচ্ছে না বলেও স্পষ্ট করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে সরকারকে সচেতন করাই আদালতের উদ্দেশ্য। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চ জানায়, আত্মীয়ের মধ্যে বিয়ের মতো সামাজিক প্রথা নিয়ন্ত্রণ করার এক্তিয়ার আদালতের নেই। এ ধরনের বিষয়ে সামাজিক সংস্কারের জন্য আইন তৈরি করা সম্পূর্ণভাবে আইনসভার দায়িত্ব।

তবে জনস্বাস্থ্যের স্বার্থে প্রয়োজনীয় আইন অথবা বিভিন্ন মাধ্যমে সচেতনতা প্রচারের বিষয়টি কেন্দ্র বিবেচনা করতে পারে। বেঙ্গালুরুর বাসিন্দা এবং আইনপড়ুয়া চার্বি এস এই আবেদনটি দায়ের করেছেন। তাঁর বক্তব্য, নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। অথচ দীর্ঘদিনের সামাজিক প্রথার যুক্তিতে এমন বিয়ে আইনত বৈধ থাকছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। আবেদনকারীর আইনজীবী অঞ্জুমান ত্রিপাঠি আদালতে জানান, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের বিয়ের ফলে সন্তানের মধ্যে বংশগত রোগ, জন্মগত শারীরিক ত্রুটি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা এবং বিকাশজনিত প্রতিবন্ধকতার আশঙ্কা বাড়তে পারে। এমনকী শিশুমৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষত গ্রামীণ এলাকায় অনেক ক্ষেত্রে কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ে হলেও তার সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট পরিবারগুলির যথেষ্ট ধারণা থাকে না বলে দাবি করা হয়েছে। আবেদনকারীর নিজের জীবনকেও এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁর দাবি, তিনি ৪০ শতাংশ দৃষ্টিশক্তিজনিত প্রতিবন্ধকতার শিকার। তাঁর বাবা-মায়ের বিয়েও হয়েছিল নিকট আত্মীয়ের মধ্যে, যা তাঁদের সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রথা মেনেই সম্পন্ন হয়েছিল। আবেদনে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ৫ নম্বর ধারার ৪ ও ৫ উপধারা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই দুই বিধানে নিষিদ্ধ আত্মীয়তার সম্পর্ক এবং সপিণ্ড সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রথা বা রীতির ভিত্তিতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনকারীর দাবি, এমন বিয়ের ক্ষেত্রে আগাম জেনেটিক কাউন্সেলিং, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তথ্য জানানো এবং প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক।

তবে আদালত মনে করিয়ে দিয়েছে, বিয়ে ব্যক্তিগত পছন্দের বিষয়। তাই কাউকে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত না করে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে যথাযথ তথ্য পৌঁছে দেওয়া জরুরি। সেই কারণেই কেন্দ্রকে বিষয়টি বিবেচনা করতে বলেছে শীর্ষ আদালত। এই আবেদন নিয়ে কেন্দ্রের কাছে নোটিস পাঠানো হয়েছে। জঙ্গি নিকেশেও মিলছে না শান্তি! জম্মু সীমান্ত থেকে ফের পাকড়াও সন্দেহভাজন পাকিস্তানি যুবক পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে চিনের ছক? অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর দাবি

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗
Bankura Doctors Success Story: মায়ের পেটে থাকতে পেঁচিয়ে গিয়েছিল অ্যামনিওটিক ব্যান্ড, বড় হয়ে হাঁটতেই পারত না, একরত্তির জন্য অসাধ্য সাধন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ

Bankura Doctors Success Story: মায়ের পেটে থাকতে পেঁচিয়ে গিয়েছিল অ্যামনিওটিক ব্যান্ড, বড় হয়ে হাঁটতেই পারত না, একরত্তির জন্য অসাধ্য সাধন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗