Bigg Boss Bangla Double Eviction: ‘বিগ বস বাংলা’য় ডবল এভিকশনের জল্পনা! এ সপ্তাহেই কি বিদায় রনিতা-তনুশ্রীর?

ফিনালের কাউন্টডাউন শুরু হতে আর খুব বেশি দেরি নেই। ‘বিগ বস বাংলা’-র ঘরে এখন চূড়ান্ত পর্যায়ের টানটান উত্তেজনা। শেষবেলায় কে টিকে থাকবেন, কার বিদায়ঘণ্টা বাজবে আর শেষ হাসি কে হাসবেন— তা নিয়ে অনুর

ফিনালের কাউন্টডাউন শুরু হতে আর খুব বেশি দেরি নেই। ‘বিগ বস বাংলা’-র ঘরে এখন চূড়ান্ত পর্যায়ের টানটান উত্তেজনা। শেষবেলায় কে টিকে থাকবেন, কার বিদায়ঘণ্টা বাজবে আর শেষ হাসি কে হাসবেন— তা নিয়ে অনুরাগী ও দর্শকমহলে চলছে জোর চর্চা। রাজবীর, জীতু, দুর্নিবার, নিরঞ্জন, মনামী, সৃজলা, তনুশ্রী এবং রনিতার মধ্যে চলছে শেষপর্যায়ের অস্তিত্বের লড়াই।

ঠিক এই আবহেই জোর গুঞ্জন ছড়িয়েছে যে, চলতি সপ্তাহেই নাকি ডবল এভিকশনের সাক্ষী থাকতে পারে বিগ বসের ঘর; আর সেই বিদায়ের তালিকায় একসঙ্গে নাম উঠে আসছে রনিতা ও তনুশ্রীর। শোয়ের শুরু থেকেই নিজের স্পষ্টবাদিতা ও নিজস্ব অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন তনুশ্রী। জলপাইগুড়ি থেকে আসা শাড়ির ব্যবসায়ী তনুশ্রী, যেভাবে সেলিব্রিটিদের ভিড়ে নিজের জায়গা তৈরি করেছে, তা সত্য়িই প্রশংসার দাবী। নানা টাস্কে অংশগ্রহণ, সহ-প্রতিযোগীদের সঙ্গে মতবিরোধ এবং ঘরের বিভিন্ন পরিস্থিতিতে তাঁর প্রতিক্রিয়া বারবার দর্শকদের নজর কেড়েছে।

কখনও কৌশলী সিদ্ধান্ত, আবার কখনও তীব্র বাদানুবাদ— সব মিলিয়ে বিগ বসের অন্দরমহলে তনুশ্রীর যাত্রাপথ ছিল ঘটনাবহুল। ফিনালের দোরগোড়ায় পৌঁছে এভিকশনের গুঞ্জন ছড়াতেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে, বিগ বসের ঘরে রনিতার খেলা ও ব্যক্তিত্বও শুরু থেকেই আলাদা করে চর্চিত হয়েছে। টাস্কের ময়দানে লড়াই হোক বা ঘরের সমীকরণে টিকে থাকার কৌশল— একাধিক পর্বে নানা বিতর্ক ও আলোচনা জড়িয়েছে তাঁকে ঘিরে।

প্রতিযোগীদের সঙ্গে টানাপোড়েন এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেও বারবার উঠে এসেছে রনিতার নাম। শেষলগ্নে এসে তাঁর বিদায়ের জল্পনা কতটা সত্যি হয়, সেদিকেই তাকিয়ে দর্শকরা। ডবল এভিকশনের এই গুঞ্জন আদৌ বাস্তবে রূপ নেয় কি না, নাকি খেলায় আসে নতুন কোনও মোড়— তার উত্তর মিলবে দাদার দরবারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗