সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এর পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সেলবরস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এর পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সেলবরস ইউনিয়ন বাদশাগঞ্জ বাজারে ওই বিএনপির কার্যালয়ে ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা কর্মী ও বাজারের লোকজন জানান,মুখোশধারী কয়েকজন ব্যক্তি বাদশাগঞ্জের বিএনপির কায্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায় যা বাজারের পাহারাদারের কাছ থেকে জানতে পেরেছি।

আগুনে বেশ কয়েকটি চেয়ার পুড়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করে তিনি বলেন,অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে ।

সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের ঘটনায় কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আর কীভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত চলছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗