জসীমউদ্দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা
জসীমউদ্দীন, ফররুখ আহমদ এবং আল মাহমুদের কবিতায় গ্রাম, প্রকৃতি, দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলিত। তিনজনই বাংলাদেশের কবিতায় নিজস্ব ধারা তৈরি করেছেন। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে করেছেন কবিতার প্রত্যক্ষ উপাদান। চর্যাপদ থেকে রাখালী-সোজন বাদিয়ার ঘাট এবং সাত সাগরের মাঝি থেকে সোনালী কাবিনÑ বাংলাদেশের কবিতার মূলধারা। পদটিতে কামলা অর্থাৎ শ্রমজীবীদের শোষণ-অত্যাচারের একটি চিত্র পাওয়া যায়। তারা নৌকার হাল টেনে মাছ ধরত, তাদের ওপর অত্যাচার করা হতো।
মানুষের অধিকার ও বৈষম্যমুক্তির বাণী উচ্চকিত হয়েছে জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের সৃষ্টিতে, যার প্রথম বিবরণ চর্যাপদ। জসীমউদ্দীন গ্রাম ও প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। তিনি কাহিনিকাব্যের রীতিতে জনপ্রিয় কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ রচনা করেছেন। তার কবিতা বাংলাদেশের রূপে রূপময়। ফররুখ আহমদ বাংলাদেশের কবি। তার কবিতায় বাংলাদেশের আত্মপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎস্বপ্নের প্রতীক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র হাজির করেছেন।
আল মাহমুদের কবিতায়ও বাংলাদেশজ ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ দেখা যায়। বিশেষ করে ‘সোনালী কাবিন’, ‘পাখির কাছে ফুলের কাছে’ ও ‘আরব্য রজনীর রাজহাঁস’ প্রভৃতিতে। তাছাড়া আল মাহমুদ নিজেও নতুন প্রজন্মকে প্রেরণা দিতেন জসীমউদ্দীনকে অনুসরণের । সোজন বাদিয়ার ঘাট ১৯৩৩ সালে প্রকাশিত হয়। বইটির প্রচারে দীনেশচন্দ্র সেনের অবদান উল্লেখযোগ্য। এর আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘এই পুস্তকে গ্রাম্য কাহিনীর বর্ণনা করিতে লেখক অনেক ভূতপ্রেতের নাম উল্লেখ করিয়া নূতন প্রকাশভঙ্গিতে যে বীররসের সমাবেশ করিয়াছেন, তাহা বাংলা-সাহিত্যে অভিনব।… আমি হিন্দু।
আমার কাছে বেদ পবিত্র, ভাগবত পবিত্র। কিন্তু ‘সোজন বাদিয়ার ঘাট’ পুস্তকখানি তাহার চাইতেও পবিত্র, কারণ ইহাতে আমার বাংলাদেশের মাটির মানুষগুলির কাহিনী আছে।’ অথচ জসীমউদ্দীনকে আমরাই অতটা বাংলাদেশের করে বুকে তুলে নিতে পারিনি, যতটা নিয়েছি তিরিশের আন্দোলনকারীদের। জসীমউদ্দীন আমাদের জাতীয় জীবনের কবি, বাংলাদেশের সত্তার কবি, আমাদের চেতনার কবি। বাংলাদেশের চিরদিনের কবি, বাংলাদেশি রুচিবোধের কবি। সমালোচকের ভাষায়—‘জসীমউদ্দীন যে সমস্ত উপমা ব্যবহার করেছেন, সেগুলোর উপাদান গ্রাম থেকে সংগৃহীত, কিন্তু উপমার ব্যাখ্যাসূত্র প্রধানত নাগরিক। সেদিক থেকে জসীমউদ্দীন আধুনিক কবি, মোটেও পল্লীকবি নন।’ আবু সয়ীদ আইয়ুব আধুনিক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এক হিসাবে যারাই আধুনিক কালে কবিরূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন প্রতিভা ও সাধনার যুগ্ম অধিকারে, তারাই আধুনিক কবি—যুগলক্ষণ অধিকৃত না হলেও।’
মতামত দিন