ভারত ছেড়ে পাকাপাকি প্যারিসে অনিল কাপুর! ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে কী জানালেন ‘মিস্টার ইন্ডিয়া’?

‘কিং’য়ের শুটিং শেষ করে এইমুহূর্তে প্যারিসে দারুণ সময় কাটাচ্ছেন অনিল কাপুর। এর মাঝেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা। চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্

‘কিং’য়ের শুটিং শেষ করে এইমুহূর্তে প্যারিসে দারুণ সময় কাটাচ্ছেন অনিল কাপুর। এর মাঝেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা। চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে ভারত সফরে এসেছিলেন ম্যাক্রোঁ। সেসময়ে মুম্বই ছুঁয়ে মায়ানগরীর সেলেবপাড়ার একাধিক সদস্যদের সঙ্গেও আড্ডা দেন তিনি। তখনই ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে অনিল কাপুরের সখ্যতা গড়ে উঠেছিল। অভিনেতা বলছেন, “প্রথম দেখাতেই মনে হয়েছিল আমরা যেন কত কালের বন্ধু।” তাই এবার যখন ‘মিস্টার ইন্ডিয়া’ প্যারিসে, ‘বন্ধু’ ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হাতছাড়া করলেন না তিনি। আর সেই মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই একাংশের কৌতূহল, অনিল কাপুর কি পাকাপাকিভাবে প্যারিসে চলে গেলেন?

‘ভারতে যখন প্রথম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমার দেখা হয়, তখন আমাদের কথোপকথন এতটাই সাবলীল ছিল যে মনে হয়েছিল, যেন আমরা একে-অপরকে বহু বছর ধরে চিনি।…’ আসলে মেয়ে সোনম কাপুর দীর্ঘদিন লন্ডনের বাসিন্দা। অতঃপর বাবা অনিলও সেপথেই হাঁটলেন কিনা? এমন কৌতূহল অস্বাভাবিক নয়। সোশাল পাড়ায় ম্যাক্রোঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়ে বলিউড অভিনেতা তাঁদের প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেছেন। অনিল কাপুর লিখেছেন, ‘ভারতে যখন প্রথম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমার দেখা হয়, তখন আমাদের কথোপকথন এতটাই সাবলীল ছিল যে মনে হয়েছিল, যেন আমরা একে-অপরকে বহু বছর ধরে চিনি। প্যারিসে আবারও ওঁর সঙ্গে দেখা হওয়ায় সেই একই উষ্ণতা ফিরে পেলাম। আমরা শিল্প-সংস্কৃতি, সিনেমা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট, জ্বালানি, স্থাপত্য আরও কত কী নিয়ে আলোচনা করেছি।

ওঁর কার্যালয়ে থাকা নেপোলিয়নের আমলের চমৎকার সব নিদর্শনও দেখলাম। সব মিলিয়ে সত্যিই এক সমৃদ্ধ অভিজ্ঞতা।’ শুধু তাই নয়, ফ্রান্সের প্রেসিডেন্টের আতিথেয়তাতেও মুগ্ধ তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দপ্তরে অনিল কাপুর। ছবি- ইনস্টাগ্রাম  অনিল কাপুরের শেয়ার করা ছবিতেই দেখা গেল যে, তাঁকে স্বাগত জানাতে নিজের দপ্তরের বাইরে হাজির ছিলেন খোদ ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া প্রেসিডেন্টের কার্যালয়েও অনেকটা সময় কাটান অভিনেতা। অনিল কাপুরের শেয়ার করা ছবিতেই দেখা গেল যে, তাঁকে স্বাগত জানাতে নিজের দপ্তরের বাইরে হাজির ছিলেন খোদ ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া প্রেসিডেন্টের কার্যালয়েও অনেকটা সময় কাটান অভিনেতা।

ম্যাক্রোঁ খোদ ঘুরে ঘুরে তাঁর অফিস পরিদর্শন করান অনিল কাপুরকে। ধন্যবাদ জানিয়ে ‘মিস্টার ইন্ডিয়া’ লিখেছেন, ‘প্রিয় ইমানুয়েল, তোমার সদয় আচরণের জন্য এবং প্যারিসে আমাকে ও আমার ভাইপোকে নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই বন্ধুত্বের জন্য আমি আনন্দিত এবং তোমাকে আবারও ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।’ অতঃপর এটা যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ,তা বলাই বাহুল্য। View this post on Instagram                       A post shared by anilskapoor (@anilskapoor)

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗