পত্রিকা: 'ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য'

ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য— মানবজমিনের প্রধান খবর এটি। এই খবরে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত সপ্তাহেও ধর্মঘট-লকডাউন ঘ

ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য— মানবজমিনের প্রধান খবর এটি। এই খবরে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত সপ্তাহেও ধর্মঘট-লকডাউন ঘোষণা করেছিল দলটি।

এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় আটকও হচ্ছেন শত শত আসামি। তাদের মুখের বয়ান, ফোনের বিভিন্ন গ্রুপের আলামতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

অপরদিকে, এসব নাশকতা ঠেকাতে পাল্টা ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনীও। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ দলের এই নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ। তাদের প্রতিহত করতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, টহল জোরদার, অভিযান, তল্লাশি, পোশাকি পুলিশের উপস্থিতিসহ বিশেষ তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। সরকারি দল বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান খবর— Fighting fires with stand-ins at the helm; অর্থাৎ ভারপ্রাপ্তদের কাঁধে অগ্নিনির্বাপণ কার্যক্রমের ভার।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗