অপেক্ষা
আমি সন্ধ্যার অপেক্ষায় থাকি।আমি সান্ধ্য সময়ের অপেক্ষায় থাকি।প্যাঁচা ও বাদুড়ের মতো ঝুলে থাকি দিন দীনবেলা।সব স্নায়ু, সব স্নান, প্রহরের পোকা ও মাকড়,প্রস্তুতির সব পালা সাঙ্গ করেরং মাখে কত্থকের পদসঞ্চালন মনে রেখে।মঞ্চ তাই কেঁপে ওঠে ক্ষুধার উন্মত্ত পরাগ্রহে।গাছের ওপরে বসে স্থৈর্যের দেবতা হয়েকামড় বসাই আমি সুপক্ব ফলের পৃষ্ঠদেশে।ধীরে ধীরে তার নগ্ন বক্ষের কোমল মাংসে স্বাদ খুঁজিদিন-বঞ্চনার স্মৃতি মনে রেখে।একটি-দুটি ফল পৃথিবীর কমে আসে ফলে,আমার জঠর তাকে গ্রাস করে এই সত্যভাষে।নানা নামে নিশাচরআমাদের চিরপৃথিবীর নানান উদ্যানে থাকাফল-ফসল সংহারের উদগ্র উন্মত্ত নৃত্যেনটরাজ হয়ে ওঠে গভীর গভীরতর রাতে।দেখি, দিনের বেলায় আমার স্বদেশ নেই,বৃক্ষদল ভিন্ন মহাদেশে,আমার নিজস্ব সেই ভাষামুখ বদলে গেছে,ভাষাপৃষ্ঠে দুরন্ত শজারু-কাঁটা অভিনিবেশের সব নিয়ে আস্ত বসে আছে।
অপেক্ষা ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মাধ্যম থেকে নতুন তথ্য পাওয়ার সাথে সাথেই তা আপডেট করা হচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন 24TV.Live-এ।
মতামত দিন