ফ্যাসিস্ট জমানায় কথিত ইসলামি জঙ্গি দলের উত্থান যেভাবে

নিষিদ্ধ ‘হরকাতুল জিহাদ’ কিংবা ‘জেএমবি’-এর গঠন, উত্থান এবং নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবার জানা থাকলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কথিত অন্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোর উত্থানের নেপথ্য রহস্য নিয

নিষিদ্ধ ‘হরকাতুল জিহাদ’ কিংবা ‘জেএমবি’-এর গঠন, উত্থান এবং নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবার জানা থাকলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কথিত অন্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোর উত্থানের নেপথ্য রহস্য নিয়ে জনমনে গভীর প্রশ্ন রয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’, ‘আনসার আল ইসলাম’ বা কথিত ‘নব্য জেএমবি’র মতো নামসর্বস্ব সংগঠনের আড়ালে ইসলামপন্থিদের দমন করার পেছনে খোদ গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ সামনে এসেছে। সাজানো জঙ্গি মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকা প্রখ্যাত আলেম জসিম উদ্দিন রাহমানীসহ বেশ কয়েকজন ইমলামী ব্যক্তিত্ব অতীতে বারবার এসব সংগঠন তৈরির নেপথ্যে ডিবির ‘নাটক’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের অভিযোগ, মূলত ইসলামপন্থিদের দমনের উদ্দেশ্যেই ডিবি কার্যালয়ের ভেতরে এসব নামসর্বস্ব সংগঠনের জন্ম দেওয়া হয়েছিল। আর এর মূল ক্রীড়নক ছিলেন ডিবির বরখাস্তকৃত প্রধান মনিরুল ইসলাম। তবে জসিম উদ্দিন রাহমানী বা অন্য আলেমদের এই গুরুতর অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব সময়ই নীরবতা পালন করতে দেখা গেছে। কিন্তু তাদের এই দাবির পক্ষে জোরালো প্রমাণ এসেছে র‍্যাব-১১-এর (বর্তমানে এসআরবি) সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিনের একটি অডিও রেকর্ডে।

গ্রেপ্তার হওয়ার আগে এক গুমের ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলেন আলেপ। তখন তিনি স্বীকার করেন, ব্লগার অভিজিৎসহ অন্য আরো হত্যাকাণ্ডের পর দীর্ঘ দুই বছর ধরে গোয়েন্দারা প্রকৃত খুনিদের কোনো সূত্র খুঁজে পাননি। নিজেদের ব্যর্থতা ঢাকতে তৎকালীন ডিবিপ্রধান মনিরুল আনসার আল ইসলাম, নব্য জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম নামে কাল্পনিক সংগঠনগুলোকে সামনে আনেন। আমার দেশ-এর কাছে রয়েছে আলেপের সেই চাঞ্চল্যকর অডিও রেকর্ড। র‍্যাবে থাকাকালে আলেপের বিরুদ্ধে গুম, ভিন্নমত দমন, সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে ফাঁসানো এবং ভুক্তভোগীর স্বজনদের ভয় দেখিয়ে ধর্ষণের মতো গুরুতর ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অতীতে মনিরুলের তৈরি সেই কাল্পনিক নব্য জেএমবির (দাওলাতুল ইসলাম) জন্ম ও বিস্তারের আওয়ামী আমলের গোয়েন্দা কাহিনীই আবার নতুন করে সামনে এনেছে পুলিশ।

গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এই কাল্পনিক সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম আমার দেশকে বলেন, নতুন বাংলাদেশে এক দশক আগের আওয়ামী আমলের পুরোনো গোয়েন্দা বয়ানের ওপর ভিত্তি করে কোনো প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত। তার মতে, মনিরুলের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠন তৈরি ও পৃষ্ঠপোষকতার অভিযোগ পুরোনো। তাই পুরোনো তথ্যের পুনরাবৃত্তি না করে সাম্প্রতিক ঘটনাগুলোর স্বাধীন যাচাই, বিদেশি যোগাযোগের তথ্য এবং আওয়ামী আমলে কেন এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়নি, তা স্পষ্ট করা জরুরি। নতুবা এটি রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। নতুন প্রতিবেদনটি বিশ্লেষণে দেখা যায়, এটি মূলত আওয়ামী লীগ আমলের সিটিটিসির দেওয়া পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরিÑযেখানে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমকে কেন্দ্র করে তৈরি আগের বয়ানটিকেই প্রধান ভিত্তি ধরা হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণ, বিস্ফোরক উদ্ধার ও মন্দিরে হামলার মতো ১৩টি ঘটনার বিবরণ যুক্ত করে ২০১৬ সাল থেকে নব্য জেএমবির সক্রিয়তা ও দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতায় নাশকতার দাবি করা হয়েছে।

তবে প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদ উসকে দিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ভূমিকা কিংবা প্রতিবেশী দেশের মদতে ভারতে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের সংশ্লিষ্টতার যে জোরালো অভিযোগ রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণ রাখা হয়নি। নব্য জেএমবির উৎপত্তি নিয়ে আওয়ামী সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির (বর্তমানে এসআরইউ) তৎকালীন প্রধান মনিরুল ২০১৭ সালের ৩ মার্চ বলেছিলেন, তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ প্রচেষ্টায় ২০১৩ সালে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। আবুল কাশেমকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারেও একই বক্তব্য দেন মনিরুল। সংগঠনটির জন্ম ও নেতৃত্ব নিয়ে তৎকালীন সিটিটিসির ব্যাখ্যাই দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনায় প্রাধান্য পেয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗