বন্য হাতির দল পাহাড় ছেড়ে সমতলে

অগ্রহায়ণে মাঠে মাঠে পেকেছে আমন ধান। বাতাসে ছড়িয়েছে পাকা ধানের গন্ধ। সেই গন্ধের টানে পাহাড় ছেড়ে সমতলে নেমে এসেছে বন্য হাতির দল। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ে বিচরণ করা হাতিরা খাবারের সন্ধ

অগ্রহায়ণে মাঠে মাঠে পেকেছে আমন ধান। বাতাসে ছড়িয়েছে পাকা ধানের গন্ধ। সেই গন্ধের টানে পাহাড় ছেড়ে সমতলে নেমে এসেছে বন্য হাতির দল।

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ে বিচরণ করা হাতিরা খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসে। হাতির এই চলাচল পাহাড়ি প্রকৃতির স্বাভাবিক দৃশ্য হলেও তা ঘিরে সীমান্তবর্তী জনপদে তৈরি হয় নানা উদ্বেগ। একদিকে বন্য প্রাণীর নিরাপদ বিচরণ, অন্যদিকে মানুষের জীবন ও ফসলের সুরক্ষা—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বাড়ছে।

শেরপুরের গারো পাহাড়ের বালিজুরী বন বিভাগের রেঞ্জের গাইয়েরঝুপা এলাকায় গত বুধবার ছবিগুলো তোলা হয়েছে।পাহাড়ের সবুজ ঝোপঝাড় পেরিয়ে দল বেঁধে সমতলের দিকে এগিয়ে যাচ্ছে এক পাল বন্য হাতিদুটি পূর্ণবয়স্ক হাতির মাঝখানে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে শাবক হাতিবড় হাতিগুলোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকগুলো। খাবারের সন্ধানে পাহাড়ের পাদদেশে হাতির পালসবুজ গাছপালার আড়ালে দাঁড়িয়ে রয়েছে বন্য হাতির পালদলের বড় হাতির পাশে হেঁটে চলেছে শাবক। নিরাপত্তার জন্য শাবককে ঘিরে রাখে হাতিরাপাহাড়ের পাদদেশে ঘাসের মধ্যে পানি ও কাদামাটিতে একটি হাতি ও তার শাবকএকটি পূর্ণবয়স্ক হাতির সঙ্গে সারিবদ্ধভাবে হেঁটে বেড়াচ্ছে দুটি শাবকপাহাড়ের সবুজ প্রান্তরে একসঙ্গে বিচরণ করছে বন্য হাতির পালখোলা প্রান্তর পেরিয়ে হেঁটে যাচ্ছে দুটি বন্য হাতির শাবকদলের বড় হাতিগুলোর সঙ্গে পথ চলছে ছোট্ট শাবকটিওসবুজ গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে একটি বন্য হাতিপাহাড়ের পাদদেশের ঘাসের জমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে হাতির দলছোট-বড় মিলিয়ে একসঙ্গে বিচরণ করছে হাতির পাল।

দলে রয়েছে কয়েকটি শাবকওঝোপঝাড় পেরিয়ে খোলা প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছে হাতির দলবনের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে শাবকসহ বন্য হাতিপাহাড়ের সবুজ বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে বন্য হাতির পাল

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗