আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ ভারতীয় মূল্যে ২৮০ লক্ষ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। আফগানিস্তান দীর

আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ ভারতীয় মূল্যে ২৮০ লক্ষ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। আফগানিস্তান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক দেশ হিসাবে পরিচিত হলেও তার অর্থনীতি দুর্বল বলেই মনে করা হয়। এই প্রাকৃতিক সম্পদের একটা বড় অংশ এখনো মাটির নিচে রয়েছে এবং তা উত্তোলনের কাজ শুরু হয়নি।

এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারগুলোর পরিমাণ কত এবং তার মূল্যই বা কত সে সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে। আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে এবং সরকারের বার্ষিক সাধারণ বাজেট ও উন্নয়ন খাতে ধার্য বাজেট যদি প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হয়, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এই প্রতিবেদনে আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা স্পষ্ট চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বোঝার চেষ্টা করা হয়েছে সে দেশের কোন প্রদেশ কোন সম্পদে সমৃদ্ধ, তার পরিমাণ কত এবং সরকারের তরফে নির্ধারিত আনুষ্ঠানিক মূল্যই বা কত। বিবিসি ফ্যাক্ট চেকের এই প্রতিবেদনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের খনিতে মজুদ সম্পদ ও খনির অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে প্রথম বড় আকারের গবেষণা পরিচালনা করা হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তরফে।

অভিযান চলাকালীন সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗