রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা-সংক্রান্ত রায়কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ। তিনি বলে

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা-সংক্রান্ত রায়কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ। তিনি বলেছেন, ১৯৭৮ সালের পর এই রায় বাংলাদেশের হাতে সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার তুলে দিয়েছে। শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুজাহিদ বার্মা টাস্ক ফোর্স ইউএসএ-র চেয়ারম্যান এবং আমেরিকান মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট।

তিনি বলেন, গতকাল বিশ্বের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনকে আইনি স্বীকৃতি দিয়ে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এই রায় বাংলাদেশের কাজে লাগানো উচিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ নভেম্বর ৯-৬ ভোটে দেওয়া সিদ্ধান্তে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে। আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে, দায়ীদের বিচার করতে এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে।

রায়টি আদালতের বিধির ৫৯ অনুচ্ছেদ এবং জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক। মুজাহিদ বলেন, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করলেও গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারবে না। ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র এই মামলাকে সমর্থন করেছে এবং ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার সঙ্গে হস্তক্ষেপকারী পক্ষ হয়েছে। আদালতের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরগতি মানেই ক্ষমতাহীনতা নয়।

সার্বিয়া ম্লাদিচকে হস্তান্তর করেছে, উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিচ্ছে। মিয়ানমারেরও পালা আসবে। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চারটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুজাহিদ। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৮ সালের কৌশল অনুসরণ এবং আরাকান আর্মির রসদ সরবরাহ বন্ধ করার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗