বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন

‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’–এর সঙ্গে সনির ঊর্ধ্বতন কর্মকর্তারাবাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড ‘

‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’–এর সঙ্গে সনির ঊর্ধ্বতন কর্মকর্তারাবাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড ‘সনি’। গত বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলো দেখানো হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণনের প্রধান ইয়াপ ইয়াং।

এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক ও আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা। সনি জানায়, ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে।নতুন পণ্যের তালিকায় আছে ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’, যা ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে।

দেশের বাজারে এই প্রযুক্তি প্রথমবারের মতো এল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।আরও এসেছে গুগল টিভি সিরিজের ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’, যা ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে মিলবে এবং তিন স্পিকারের তারহীন হোম থিয়েটার–ব্যবস্থা ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক সনি স্মার্ট ও সনি র্যাংগসের বিক্রয়কেন্দ্রে পণ্যগুলো পাওয়া যাবে। এসব পণ্যের দাম ও বিক্রি শুরুর তারিখ খুব শিগগির ঘোষণা করা হবে।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗