নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর

নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন সাগর হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়।

এ সময় ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।The post নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗