চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব

নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের অফিসে মিছিলসহ গিয়ে এই হামলা চালায় তারা। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে, শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি। আজ থেকে চৌমুহনী স্বাধীনসহ বিভিন্ন শ্লোগান দেয়।

মাত্র ৩ মিনিটের মধ্যে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়ে সটকে পড়ে তারা। পরে স্থানীয়রা এগিয়ে এসে অগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের দরজা জানালসহ আসবাবপত্রের ক্ষতি হয়। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকেও তথ্য দেওয়া হয়নি। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗