বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই

বাড়ির উঠানে বসে মুঠোফোনে মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে কথা বলছিলেন মা বেগম বিবি (৬৯)। এ সময় তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল নিয়ে যায়। গতকা

বাড়ির উঠানে বসে মুঠোফোনে মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে কথা বলছিলেন মা বেগম বিবি (৬৯)। এ সময় তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান বেগম বিবি। তিনি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে বেগম বিবিকে দাফন করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেগম বিবি নাতি নয়ন মোল্লাকে (২০) নিয়ে একটি ছোট টিনশেড ঘরে থাকতেন। গতকাল সকালে নয়ন অটোরিকশা নিয়ে কাজে বের হন।

বেলা একটার দিকে বেগম উঠানে বসে ঢাকায় থাকা মেয়ে শিখামণির সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সোনার দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়।—শিখামণি, নিহত বেগম বিবির মেয়েপ্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে। পরে দেখি, আম্মায় কোনো কথা কয় না। পরে প্রতিবেশীগো ফোন করে জানতে পারি, আম্মারে বাঁশের মুগুর দিয়া মাথায় আঘাত কইরা মাইরা ফালাইছে।কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বেগম বিবিকে রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।শিখামণি প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে যখন আম্মার ফোনে কথা হচ্ছিল, তখন হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। প্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে।

পরে দেখি, আম্মায় কোনো কথা কয় না। পরে প্রতিবেশীগো ফোন করে জানতে পারি, আম্মারে বাঁশের মুগুর দিয়া মাথায় আঘাত কইরা মাইরা ফালাইছে।’অপরাধীদের বিচার দাবি করে বেগম বিবির ছেলে জসিম মোল্লা (৪২) বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার ছেলে আর মা গ্রামে থাকে। খবর পেয়ে বৃষ্টির মধ্যে ছুটে এসেছি। মা আর বেঁচে নেই। মাকে খুন করা হয়েছে।’স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কয়েকজন মাদকসেবী মাদকের টাকা জোগাড় করতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।দাদিকে হারিয়ে নাতি নয়ন মোল্লার প্রশ্ন, ‘আমার দাদি হামলাকারীদের কী ক্ষতি করেছে? আমি দাদিকে নিয়ে ভালোই তো ছিলাম। কেন ওরা দাদিকে খুন করল?’মধ্যচক এলাকার বাসিন্দা মজিবুর রহমান জানান, মাথায় আঘাতের পর বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল নিয়ে যায় দুর্বৃত্তরা।

নাকফুলও খুলে নিয়ে গেছে। বৃদ্ধার পাশে একটি বাঁশের মুগুর পড়ে থাকতে দেখেছেন বলে জানান তিনি।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন বখাটে মাদক সেবন করত। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗