Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

কলকাতা: বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। একদিনের ব্যবধানে অনেকটাই কমল সোনার দাম। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দরেও বড় পতন দেখা গিয়েছে।

কলকাতা: বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। একদিনের ব্যবধানে অনেকটাই কমল সোনার দাম। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দরেও বড় পতন দেখা গিয়েছে। একইসঙ্গে দাম কমেছে রুপোরও। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলে আজকের দর আপনার নজরে রাখা জরুরি। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত ২০ নভেম্বর ২০২৬-এর সকাল ১০টা ২০ মিনিটের সূচক অনুযায়ী, ১৯ নভেম্বরের তুলনায় ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য গ্রামপ্রতি ৬৫০ টাকা কমেছে। অন্যদিকে, ২৪ ক্যারেট বা ফাইন গোল্ডের দাম কমেছে গ্রামপ্রতি ৬৮৮ টাকা।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির দেওয়া হিসাব অনুযায়ী, ২০ নভেম্বর ২২ ক্যারেট (৯১৬) সোনার প্রতি গ্রামের বিক্রির দর ১১,৬৮৫ টাকা। ১৯ নভেম্বর এই দাম ছিল ১২,৩৩৫ টাকা। অর্থাৎ একদিনে গ্রামপ্রতি ৬৫০ টাকা কমেছে। ১০ গ্রাম সোনা কিনতে গেলে আগের দিনের তুলনায় ৬,৫০০ টাকা কম খরচ হবে, GST বাদে। ২৪ ক্যারেট বা ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও কমে গ্রামপ্রতি ১২,২৯৮ টাকা হয়েছে। আগের দিন এই দাম ছিল ১২,৯৮৬ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৬৮৮ টাকা পতন হয়েছে। ১৮ ক্যারেট সোনার দামও গ্রামপ্রতি ১০,১৩০ টাকা থেকে কমে ৯,৫৯০ টাকা হয়েছে।

অর্থাৎ একদিনে দাম কমেছে ৫৪০ টাকা। শুধু সোনা নয়, রুপোর দামেও বড় পতন হয়েছে। ১৯ নভেম্বর এক কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ছিল ১,৬২,৪৩৬ টাকা। ২০ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১,৫২,৯৫৬ টাকা। অর্থাৎ একদিনে কেজিপ্রতি রুপোর দাম কমেছে ৯,৪৮০ টাকা। তবে মনে রাখতে হবে, ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে কমিটির নির্ধারিত বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য আলাদা। ২০ নভেম্বরের হিসাবে বিক্রয়মূল্য গ্রামপ্রতি ১১,৬৮৫ টাকা এবং ক্রয়মূল্য ১১,১৯১ টাকা। গয়না কেনার আগে মাথায় রাখুন: এই দামগুলি ২০ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটের সূচক অনুযায়ী এবং এর সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নয়।

গয়না কেনার ক্ষেত্রে মজুরি, পাথরের দাম ও অন্যান্য খরচ আলাদা হতে পারে। গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন। Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗