বসের আচরণে বদল টের পাচ্ছেন? আত্মসম্মান বজায় রেখে কীভাবে সামলাবেন অফিসের সম্পর্ক
অফিসে দিনরাত পরিশ্রম করছেন। তবুও অকারণে বসের মুখ শুনতে হচ্ছে? হঠাৎ করেই বসের আচরণে বদল দেখতে শুরু করেছেন? অন্য কারও রটানো কথায় বস আপনার সম্পর্কে ভুল ধারণা পুষে রেখেছেন কি? এমন পরিস্থিতি যে কোনও কর্মীর কাছেই অত্যন্ত হতাশার। পরিশ্রমের ফল না পেলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু রাগ বা তর্কে জড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এসব না করে বরং শান্ত থাকুন। এমন পরিস্থিতিতে পড়লে ঠিক কী করবেন? জেনে নিন। প্রতীকী ছবি সবাইকে কৈফিয়ত দেওয়া বন্ধ করুন বসের কানে আপনার বিরুদ্ধে কোনও কথা গিয়েছে জানলে সবাইকে সাফাই দিতে যাবেন না। বারবার ব্যাখ্যা দিলে মানুষ ভুল বুঝতে পারে।
আগে জানুন ঠিক কোন কথাটি বসের কাছে পৌঁছেছে। সুযোগ বুঝে বসের সঙ্গে একান্তে কথা বলুন। শান্তভাবে আসল ঘটনাটি তুলে ধরুন। সবার কাছে নিজের ভালো দিক প্রমাণ করার প্রয়োজন নেই। গসিপ থেকে দূরত্ব বজায় রাখুন কর্মক্ষেত্রে সবাইকে বন্ধু ভাবা ঠিক নয়। অনেকে সামনে মিষ্টি কথা বলেন। পরে সেই কথাই বসের কাছে নিজের মতো করে বদলে দেন। এমন সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত কথা ভাগ করবেন না। বস বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন। কেউ গসিপ শুরু করলে তাতে ভুলেও যোগ দেবেন না। এতে অযথা ঝামেলা এড়ানো যায়। কাজের মাধ্যমে জবাব দিন বসের চোখে ভাবমূর্তি ফেরানোর সেরা উপায় হল কাজ।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করুন। ভুল হলে তা লুকাবেন না। বরং দ্রুত শুধরে নিন। মিটিংয়ে নিজের মতামত স্পষ্ট রাখুন। নতুন ভাবনা তুলে ধরতে দ্বিধা করবেন না। আপনার ধারাবাহিক ভালো কাজ দেখলে বসের ধারণা ধীরে ধীরে বদলাবে। রটনার চেয়ে কাজের জোর বেশি হওয়া জরুরি। প্রতীকী ছবি বসের সঙ্গে খোলাখুলি কথা বলুন বস আগের মতো কথা বলছেন না? কিংবা ছোট বিষয়ে প্রশ্ন তুলছেন? বিষয়টি হালকাভাবে নেবেন না। সঠিক সময়ে বসের সঙ্গে আলাদাভাবে কথা বলুন। কাজে কোনও ঘাটতি রয়েছে কি না জানতে চান।
কিংবা কোনও বিষয়ে তিনি অসন্তুষ্ট কি না তাও জিজ্ঞেস করুন। তাঁর কথা মন দিয়ে শুনুন। সরাসরি কথা বললে অনেক ভুল বোঝাবুঝি মিটে যায়। মনের জমে থাকা দ্বন্দ্বও পরিষ্কার হয়। আত্মসম্মান ও আত্মবিশ্বাস ধরে রাখুন বসকে খুশি করতে গিয়ে নিজের আত্মসম্মান খুইয়ে বসবেন না যেন! কেউ লাগাতার ভুল তথ্য ছড়ালে চুপ করে থাকবেন না। এমনকী কাজের কৃতিত্বও অন্য কেউ নিলে নীরব থাকবেন না। সঠিক সময়ে নিজের অবস্থান স্পষ্ট করুন। কাজের প্রমাণ হিসেবে ইমেল বা মেসেজ গুছিয়ে রাখুন। সবার সামনে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টায় অস্থির হবেন না। মনে রাখবেন, কর্মক্ষেত্রে আপনার পরিচয় শুধু বসের মতামতে তৈরি হয় না। আপনার পরিশ্রম, কাজের ধরন এবং আচরণও সমান গুরুত্বপূর্ণ।
মতামত দিন