সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রধান ফটকে আগুন ধরে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রধান ফটকে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের দিকে বেলকুচি পৌরসভার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তার অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। মাহিন সরকারের দাবি, দুর্বৃত্তরা বাড়ির ভেতরে পেট্রোল বোমা ছুড়ে মারার চেষ্টা করে। সেটি দেয়ালে আঘাত করলে প্রবেশপথে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তা নিভিয়ে ফেলেন।

তিনি এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন। তার ভাষ্য, বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মসহ নানা মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকির ধারাবাহিকতায় বাড়িতে হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেছেন বলেও জানান মাহিন। বেলকুচি থানার ওসি মো.

মোক্তারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’The post সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗