ডেমরায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে পেট্রোল বোমা তৈরির পেট্রোল ও দাহ্য পদার্থসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনা

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে পেট্রোল বোমা তৈরির পেট্রোল ও দাহ্য পদার্থসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ডিবির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন–মো. ইলিয়াস মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো.

সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)। মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দু’টি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইটার উদ্ধার করা হয়।’ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।The post ডেমরায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗