Trimmer vs Razor: ট্রিমার, রেজার নাকি শেভার! জানেন দাড়ি কাটতে ত্বকের জন্য কোনটি সেরা?
শেভ করার পরের দিনই গলায় বা গালে লাল র্যাশ আর ছোট ছোট ফুসকুড়ি বের হয়? এই বিরক্তিকর সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানে বলে 'ইনগ্রোন হেয়ার' বা 'রেজর বাম্পস', যা ত্বকের ভেতরে উল্টো দিকে চুল গজানোর ফলে তৈরি হয় । Picture courtesy: AI Toolযাঁদের দাড়ির চুল বেশ ঘন, মোটা বা কোঁকড়ানো, তাঁদের ত্বকেই এই সমস্যা বেশি ভোগায়। আসলে দাড়ি ত্বকের কতটা কাছ থেকে কাটা হচ্ছে, তার ওপরেই মূলত র্যাশ হওয়ার ঝুঁকি নির্ভর করে। Picture courtesy: AI Toolত্বকের সুরক্ষায় ট্রিমারই সেরা বাজি, কারণ এতে র্যাশ হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে কম।
অন্তত আধ মিলিমিটার চুল ত্বকের ওপরে রেখে কাটে বলে চুলের ধারালো ডগা ভেতরে ঢোকার সুযোগ পায় না। Picture courtesy: AI Toolইলেকট্রিক শেভার রয়েছে ঠিক মাঝামাঝি জায়গায়, যা ট্রিমারের চেয়ে পরিষ্কার লুক দিলেও ব্লেডের মতো গভীরে কাটে না। ফয়েল বা রোটারি শেভার ওপর থেকেই চুল সাফ করে, তাই রোজকার ব্যবহারে বেশ আরামদায়ক। Picture courtesy: AI Toolএকদম মসৃণ ক্লিন-শেভ লুকের জন্য ব্লেড রেজর সেরা হলেও র্যাশের ঝুঁকি এখানেই সবচেয়ে বেশি। মাল্টি-ব্লেড রেজর চুল টেনে তুলে ত্বকের নিচ থেকে কাটে বলে চুল ভেতরেই কুণ্ডলী পাকিয়ে বাড়তে শুরু করে।
Picture courtesy: AI Toolযন্ত্র যা-ই হোক, সঠিক নিয়ম মানলে জ্বালাপোড়া অনেকটাই কমে যায়। শেভের আগে হালকা গরম জলে মুখ ধুয়ে নিলে বা ভেজা তোয়ালে দিয়ে ভাপ নিলে চুল নরম হয়ে সহজে কাটা যায়। Picture courtesy: AI Toolসবসময় চুলের বৃদ্ধির অভিমুখে শেভ করুন, উল্টো দিকে টানলে চুল ত্বকের নিচে ঢুকে যাওয়ার ঝুঁকি বাড়ে। একই জায়গায় বারবার না চালিয়ে সপ্তাহে অন্তত দু'দিন হালকা এক্সফোলিয়েট করলে মৃত কোষ দূর হয়। Picture courtesy: AI Toolলাল ফুসকুড়িগুলো খুব ব্যথা দিলে, পুঁজ জমলে বা কালো দাগ পড়লে মোটেও অবহেলা করবেন না।
দীর্ঘস্থায়ী রেজর বাম্পসে নিজে থেকে কিছু না খুঁটে দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। Picture courtesy: AI Tool
মতামত দিন