নতুন বাড়িতে পা রাখছেন? ভুলেও সঙ্গে নেবেন না এই সব জিনিস, ঘটতে পারে বড়সড় বিপদ!

নতুন বাড়ির দরজায় পা রাখতে চলেছেন? শুরু হতে চলেছে আপনার জীবনের নয়া অধ্যায়। এই সময়ে অনেকেই সাধের নতুন ঘর সাজাতে পুরনো বাড়ির টুকিটাকি জিনিস সঙ্গে নেন। এই ভুলটা আমরা অনেকেই করি। কিন্তু বাস্তুশাস

নতুন বাড়ির দরজায় পা রাখতে চলেছেন? শুরু হতে চলেছে আপনার জীবনের নয়া অধ্যায়। এই সময়ে অনেকেই সাধের নতুন ঘর সাজাতে পুরনো বাড়ির টুকিটাকি জিনিস সঙ্গে নেন। এই ভুলটা আমরা অনেকেই করি। কিন্তু বাস্তুশাস্ত্র আগেভাগে সাবধান করছে। কেন জানেন? সঠিক দিকনির্দেশ মেনে তৈরি বাড়ি ইতিবাচক শক্তি বাড়ায়। নেতিবাচকতা দূর করে।

সুখ ও সমৃদ্ধি আনে। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, পুরনো বাড়ির কিছু জিনিস নতুন ঘরে আনলে পরিবারে অশান্তি বাড়তে পারে। অজান্তেই টান পড়তে পারে পকেটে। তৈরি হতে পারে আর্থিক সংকট। জেনে নিন, কোন জিনিসগুলো ভুলেও সঙ্গে নেবেন না? ফাইল ছবি প্রথমত, অপ্রয়োজনীয় জুতো। দ্বিতীয়ত, ছেঁড়া কাপড়। পুরনো বাড়ি থেকে এগুলো নতুন বাড়িতে নেবেন না।

বাস্তু মতে, এগুলো দারিদ্রতার লক্ষণ। ঘর সাজাতে অনেকেই কাঁটাযুক্ত গাছ রাখেন। বিশেষ করে ক্যাকটাস। নতুন বাড়িতে এটা ভুলেও তুলবেন না। অচল ঘড়িও অত্যন্ত অশুভ। পুরনো বাড়ি থেকে নতুন ঘরে তো নয়ই। নতুন বাড়িতেও বন্ধ ঘড়ি রাখবেন না। এতে পারিবারিক অশান্তি বাড়ে।

খারাপ সময় আসতে পারে। দেবতার মূর্তি ভাঙা থাকলে তা সঙ্গে নেবেন না। নিয়ম মেনে তা গঙ্গা জলে ভাসান। অথবা অন্য কোনও পবিত্র স্থানে বিসর্জন দিন। যাঁদের বদলির চাকরি, তাঁদের ভাড়া বাড়িতে থাকতে হয়। ঘনঘন ঠিকানা বদলায়। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার সময় এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা জরুরি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗