‘ভণ্ডামির একটা লিমিট থাকে’, নাম না করে জীতুকে ভর্ৎসনা প্রাক্তন স্ত্রী নবনীতার! দিতিপ্রিয়ার প্রশ্ন…
‘টিকিট টু ফিনালে’ জিততে ‘অমানবিক’ ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী জীতু কমল! সৌরভ দাসকে রিকশা থেকে সজোরে ধাক্কা অভিনেতার। বেকায়দায় পড়ে গিয়ে চোট পান সৌরভ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শোয়ের দর্শক। জীতুর এহেন আচরণকে কোনওভাবেই সমর্থন করছে না নেটপাড়া। বিতর্ক উসকে আরও বিস্ফোরক সৌরভের বাবা-মা। ছেলের সঙ্গে এহেন আচরণে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে জীতুর মানসিক সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজনের কথা বলেন অভিনেতার মা। সোশাল মিডিয়ায় জীতুকে ‘বিগ বসের মদতপুষ্ট দৈত্য’ বলেছেন অভিনেতার বাবাও। জীতুর কাণ্ডে যখন তোলাপড় সেই সময় সমাজমাধ্যমে সরব প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। নাম না করে পরিচালক অয়ন সেনগুপ্তের পোস্টে জীতুকে খোঁচা দিতিপ্রিয়ার। ‘টিকিট টু ফিনালে’ টাস্কের নিয়ম অনুযায়ী, রিকশায় বসে সৌরভ ও জীতুকে একে অপরকে সরাতে হত।
টাস্ক চলাকালীন জীতু নাকি ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে বলেছিলেন, তিনি স্বেচ্ছায় হেরে গিয়ে সৌরভকে জিতিয়ে দেবেন। অথচ সৌরভ একটু অসতর্ক হতেই ‘সরি সৌরভ’ বলে তাঁকে সজোরে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। এরপরই চর্চায় ‘বিশ্বাসঘাতক’ জীতু। এরপরও বিজয়ী হিসেবে জীতুর নামই ঘোষণা করেন বিগ বস। যদিও গভীর রাতে ক্যামেরার সামনে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জিও জানান অভিনেতা। তবে জীতুর আর্জি দর্শক-সহ ইন্ডাস্ট্রির পরিচিতদের ক্ষোভে লাগাম টানতে পারেনি। View this post on Instagram A post shared by Star Jalsha (@starjalsha) জীতু নিজেকে শিবের উপাসক বলেন। সেই প্রসঙ্গ টেনেই অয়নের প্রশ্ন, ‘শিবের উপাসক বা যাঁরা নিয়মিত ধ্যান করেন, তাঁরা এত হাইপার হয় কি করে? কোথাও স্থির হয়ে বসতে পারেন না.. কিছু না কিছু নাড়ান। ঈশ্বরের নামেও মিথ্যে কথা বলা যায়?
এর আগে এক প্রতিযোগী অন্য এক প্রতিযোগীকে ধাক্কা মেরেছিলেন বলে তাঁর ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয়েছিল। আর আজ সেই ‘ধাক্কা’ মেরেই ফাইনালে? সৌরভ দাসের চোটটা যদি আরও গভীর হত? মারার আগে সরি বলে মারলে পুরষ্কার পাওয়া যায়? নাকি কাঁচের দেওয়ালে ধাক্কা মেরে কান্নাকাটি করলে? শেষে আবার অন ক্যামেরা বলতে শুনলাম মেডেল ফিরিয়ে দেবে! মানে কুছ ভি?’ বিগ বসের কাছে অয়নের কাতর আর্জি, ‘বিগ বসের কাছে বিনীত অনুরোধ এবার তাহলে চ্যাম্পিয়নটাও ঘোষনা করে দিন। শুধু শুধু আর কেন দিন টানছেন? কারণ এরপর ফাইনালে যাবে ছোটভাই (বাবাতা) সেটাও বোঝা যাচ্ছে। বড্ড ছেলেমানুষি হল বোধহয়। আর বাকি মহান পুরুষের ভক্তবৃন্দদের বলি, আমার দোকান চলছে তপন থিয়েটারের পাশে দোকানে মোটামুটি রোজই থাকি।
কারণ এই মুহূর্তে আমার কাজ নেই। আমাকে ‘খিস্তি’ দেবেন দিন। দোকান নিয়ে কিছু বলবেন না। আর হ্যাঁ, ‘ন্যাকা কান্নাটা’ হাইপার দাদা কাঁদলেন, আমি না।’ নবনীতার পোস্ট অয়নের পোস্টেই বোমা ফাটালেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলাকালীন জীতু-দিতিপ্রিয়ার অশান্তিতে তোলপাড় হয়ে গিয়েছিল স্টুডিওপাড়া। শেষ পর্যন্ত ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। নাম না করে কমেন্ট বক্সে মন্তব্য, ‘একটা সিম্পল কোয়েশ্চেন আমার, আমি যদি কোনও ক্রাইম করে ‘সরি’ বলি, তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বললে হবে তো?’ চুপ থাকেননি প্রাক্তন স্ত্রীও, নীরব প্রতিবাদ নবনীতার। ইনস্টা স্টোরিতে দু’টি জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে’।
মতামত দিন