পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

জয়পুরহাট জেলার পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত এক মামলায় শামসুদ্দিন মন্ডল নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। থানার মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) পৌরসভার ৯

জয়পুরহাট জেলার পাঁচবিবিতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত এক মামলায় শামসুদ্দিন মন্ডল নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। থানার মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) পৌরসভার ৯ নং ওয়ার্ডের দানেচপুর গ্রামের বাসিন্দা মৃত বাহার মন্ডলের ছেলে শামসুদ্দিন মন্ডলের বাড়িতে বাদিনীর ছেলে ভাড়া থাকে।

এই ভাড়া বাসায় বাদিনী এবং তাহার অন্য সন্তানেরাও বেড়াতে আসে। ১৯শে নভেম্বর বৃহস্পতিবার বাদিনী তার কাজে বাহিরে গেলে, বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশু কন্যার বড় বোন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল পালিয়ে যায়। এর আগেও এই শামসুদ্দিন মন্ডল নিজের আপন ভাতিজা বউকে কুপ্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে ।

এ বিষয়ে ওই শিশু কন্যার মা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের চেষ্টা মামলা করলে পুলিশ আসামি শামসুদ্দিন মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনার বিষয় পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে, মামলা হওয়ার পর পরই আসামি গ্রেফতার হয়েছে, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗