নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
হেমন্তের শেষ দিকে এসে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। মূলত, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এমন বৃষ্টিপাত অস্বাভাবিক নয়।
বরং, সাগরে কোনো লঘুচাপ দেখা দিলে এই অঞ্চলে এসময় এমন আবহাওয়া বিরাজ করে। এদিকে, নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, 'এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।' তাই, তখন তারা শীতের কাপড়, লেপ-কম্বলও আস্তে আস্তে বের করতে শুরু করেন। কিন্তু চলমান এই বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দিয়ে যাবে, নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে?
আর এবারের শীতই বা কেমন হতে পারে? শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।
মতামত দিন