দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

দিনাজপুরে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুটি প্রাইভেট কার ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি

দিনাজপুরে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুটি প্রাইভেট কার ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর ঠোঙ্গাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি জহির খানের পাহাড়পুর ঠোঙ্গাপট্টির বাড়িতে ভাঙচুর করা হয়।

এ সময় তার বাড়িতে থাকা গ্যারেজে দেখি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অপরদিকে ওই রাতে স'মিল সংলগ্ন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলার আব্দুল লতিফের বাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় আব্দুল লতিফের একটি নোয়া ও একটি টয়োটা গাড়ি। ভাঙচুর করা হয়।

এদিকে একই দিন রাতে দিনাজপুর সদর উপজেলার কৃষাণ বাজার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মোটরসাইকেল আরোহী রবিন ও জয় নামে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তাদের সঙ্গী অন্যজন পালিয়ে যায়। সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মাস্তান বাজার এলাকায় তিন ব্যক্তি মোটরসাইকেলে করে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় যুবদল নেতা শফিকুল ইসলাম, সোহেল রানা, জুলাই যোদ্ধা মাসুম হোসেন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় রবিন ও জয় নামে দুজনকে আটক করে ও অন্য একজন পালিয়ে যায়।

পরে তাদের দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗