শেনজেনে ট্রাম্প-শি-পুতিন বৈঠকের গুরুত্বপূর্ণ পাঁচ বার্তা

বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার বৈঠ

বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে পারমাণবিক অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিন নেতা। তবে গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে বড় কোনো অগ্রগতি কিংবা সুনির্দিষ্ট সমঝোতার ঘোষণা আসেনি।

বৈঠক শেষে চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণা’তে জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ার নিয়ে অবস্থান তুলে ধরা হয়। তবে ইউক্রেন ও ইরান যুদ্ধের বিষয়ে ঘোষণায় কোনো উল্লেখ ছিল না। বৈঠকটির পাঁচটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ১.

তিন নেতার ঐতিহাসিক বৈঠক, ট্রাম্পের কূটনৈতিক প্রদর্শনী যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম। বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি।’ বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তির নেতাদের একসঙ্গে বসার ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ এবং ইরান সংঘাতের মতো ইস্যুতে দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও এ বৈঠক সহযোগিতার একটি বিরল দৃশ্য তৈরি করেছে। ট্রাম্পের বক্তব্য, পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে আলোচনার জন্য তিন দেশ বিশেষভাবে উপযুক্ত অবস্থানে রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটির গুরুত্ব বাস্তব সমঝোতার চেয়ে কূটনৈতিক প্রতীকী উপস্থিতি ও রাজনৈতিক বার্তার মধ্যে বেশি সীমাবদ্ধ ছিল। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট গত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের পারমাণবিক অস্ত্রের মজুতের ওপর দীর্ঘদিনের সীমাবদ্ধতা উঠে গেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗