রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান জানি

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের দুই সংসদ সদস্য রুশনারা আলী ও জেরেমি হান্ট। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ মিয়ানমারের সব মানুষের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন। রুশনারা আলী ও জেরেমি হান্ট যুক্তরাজ্যের পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সহসভাপতি।

তাদের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও নাগরিকত্ব অস্বীকার করার পাশাপাশি তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও দীর্ঘদিন অস্বীকার করে আসছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালতের রায় এসব নির্যাতনের শিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। ফলে শুধু রায় ঘোষণায় থেমে থাকলে চলবে না, এটি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক দায়িত্বপ্রাপ্ত দেশ (পেনহোল্ডার) হিসেবে যুক্তরাজ্যকে জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদের অধীনে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনতে হবে। এর মাধ্যমে আদালতের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের পথ তৈরি করতে হবে বলে মনে করেন তারা। মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান মিয়ানমারের সামরিক বাহিনীর অর্থ ও অস্ত্রের সরবরাহ বন্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আবারও জোরদার করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুই এমপি।

তাদের মতে, মিত্র দেশগুলো মিয়ানমারের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্যকেও পদক্ষেপ নিতে হবে। নিষেধাজ্ঞার আওতায় জেট ফুয়েল খাত, সামরিক মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান মাইটেল, অস্ত্র কেনাকাটায় ব্যবহৃত রাষ্ট্রীয় ব্যাংক এবং সামরিক সরঞ্জাম কেনায় সহায়তাকারী মিয়ানমারের ধনকুবেরদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗