ভারতের ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। মধ্য ওডিশার গোপালপুর এলাকায় এটি আঘাত হানে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে। এর আগে বাংলাদেশ আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। মধ্য ওডিশার গোপালপুর এলাকায় এটি আঘাত হানে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে আকভান উপকূল অতিক্রম করতে পারে। আজ দিনভর রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।এরই মধ্যে ওডিশা–সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বলে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার সময় এর গতিবেগ কমে যায়। পরে এটি ওডিশার গোপালপুর এলাকা অতিক্রম করতে শুরু করে। আগামী তিন ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ প্রথম আলোকে বলেন, স্থলভাগে ওঠার সময় এমনিতেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়।

এ ক্ষেত্রেও তা–ই হয়েছে। তবে উপকূল অতিক্রম করার সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আকভানের প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ১২৩ মিলিমিটার।আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, আজও দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে।

তবে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল শনিবারও কোনো কোনো এলাাকায় বৃষ্টি থাকতে পারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗