আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা উপজেলা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে দমিয়ে রাখতেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। তাদের দাবি, আগুনে কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র ও জরুরি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗