কামিন্সের পরিবারে এল নতুন অতিথি, শুভেচ্ছা জানালেন সতীর্থরা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ২০২৩-২০২৪ সিজনে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিন্সকে (Jason Cummings) দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর থেকে টানা তিনটি মরসুম এক নাগাড়ে খেলেছিলেন কল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ২০২৩-২০২৪ সিজনে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিন্সকে (Jason Cummings) দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর থেকে টানা তিনটি মরসুম এক নাগাড়ে খেলেছিলেন কলকাতা ময়দানের এই প্রধানে‌। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে দেশে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল লিগ কাপ ও লিগ শিল্ড জিতেছিলেন এই দলের জার্সিতে। এমনকি ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

শুধুমাত্র দলের সাথে খেতাব জয় করাই নয়, বহু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা ছিল এই অজি ফুটবলারের। কিন্তু আগের সিজনে নিজের নামে প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি কামিন্স। যারফলে, এই মরসুমের শুরুতে তাকে যে আর দলে রাখা হবে না সেই ইঙ্গিত ভালো মতোই পেয়েছিলেন সমর্থকরা। তারপর গত আগস্ট মাসে নিজের সোশ্যাল সাইট থেকে মোহনবাগানকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করেছিলেন এই অজি গোলমেশিন।

সেখানে তার প্রিয় মোহনবাগানের হয়ে কাটানো প্রতিটা মুহূর্তের পাশাপাশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথাও উঠে এসেছিল ব্যাপকভাবে। বর্তমানে তিনি মোহনবাগান থেকে বিদায় নিলেও থেকে গিয়েছেন বাগান সমর্থকদের মনের মনিকোঠায়। View this post on Instagram   A post shared by @hannahdoigx দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি তাকে নিয়ে ও এখনো ব্যাপক আগ্রহ দেখা যায় সমর্থকদের মধ্যে। এবার জেসন কামিন্সের বাড়িতে এলো নতুন সদস্য।

কন্যা সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার এই দাপটে ফুটবলার। বেশ কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছেন তিনি। পরিবারের এই খুদের সদস্যের সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ডেইজি লিন কামিন্স।’ পরবর্তীতে তার কমেন্ট সেকশনে শুভেচ্ছা জানাতে দেখা যায় বাগানের প্রাক্তন সতীর্থদের। যাদের মধ্যে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, টম অলড্রেড থেকে শুরু করে গ্ৰেগ স্টুয়ার্টের মত ফুটবলাররা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗